আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

সাতদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রে

সাতদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রে

ছবি: এলএবাংলাটাইমস

নির্বাচনের আগে ভয়াবহ করোনা বিপর্যয়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এবার গত সপ্তাহের সাতদিনে সর্বোচ্চ গড় আক্রান্তের নতুন রেকর্ড হলো।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, গত সপ্তাহের সাতদিনে মোট আক্রান্তের গড় ৬৮ হাজার ৭৬৭ জন। এর আগে জুলাই মাসে সাতদিনের গড়ের সর্বোচ্চ রেকর্ড ছিলো ৬৭ হাজার ২৯৩ জন।

এর আগে, গত সপ্তাহের শুক্রবার সর্বোচ্চ ও শনিবার দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে দেশটিতে। বিশেষকরে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে করোনা পরিস্থিতির ভয়ানক বিপর্যয় ঘটেছে।

ইউএস ড্রাগ এন্ড ফুড এডমিনিস্ট্রেশন কমিশনার স্কট গটিলেব জানান, করোনার দ্বিতীয়ধাপে ভয়াবহ পরিস্থিতির মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি আরো খারাপ হবে। শীতের তীব্রতা বাড়ার সাথেসাথে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়বে।

স্কট গেটলেব বলেন, নাগরিকদের উচিত সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা। অন্যথায় এই সংক্রমণ কোনো উপায়েই ঠেকানো সম্ভব নয়। প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে মাস্ক ব্যবহারের আইন জারি করতে হবে।

দেশজুড়ে করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, কোনো রাজ্যেই সংক্রমণ আগের থেলে ১০ শতাংশের বেশি উন্নতি করেনি। বরং গত সপ্তাহ থেকেই দুই-তৃতীয়াংশ রাজ্যেই করোনা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। টেক্সাসসহ বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা জারি রাখা হয়েছে।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে প্রায় ৯০ লাখ মানুষ। ভাইরাসটির কারণে মারা গেছেন প্রায়২ লাখ ২৬ হাজার বাসিন্দা।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত