আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনা: হাসপাতালে ভর্তির রেকর্ড, তিন অঙ্গরাজ্যে ভ্রমণ সতর্কতা

করোনা: হাসপাতালে ভর্তির রেকর্ড, তিন অঙ্গরাজ্যে ভ্রমণ সতর্কতা

ছবি: এলএবাংলাটাইমস

কোভিড ট্র‍্যাকিং প্রোজেক্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে রেকর্ড সংখ্যক করোনা রোগী হাসপাতালে ভর্তি আছে।

এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এখনো আশংকাজনক হারে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ক্যালিফোর্নিয়া, অরেগন এবং ওয়াশিংটনে সংক্রমণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে বাসিন্দাদের।

কোভিড ট্র‍্যাকিং প্রোজেক্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে রেকর্ড সংখ্যক করোনা রোগী হাসপাতালে ভর্তি আছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট ৬৮ হাজার ৫১৬জন করোনা রোগী ভর্তি রয়েছে। গত সাতদিনে মোট হাসপাতালে রোগীর সংখ্যা ছিলো ৬২ হাজার ১২৩ জন। আগের সপ্তাহের থেকে এটি ২০ শতাংশ বেশি।

মোট নয়টি রাজ্যে করোনা আক্রান্ত হয়ে রোগী ভর্তির রেকর্ড হয়েছে৷ মধ্যপশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোয় ভয়াবহ আকারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে৷

এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে বেশ কয়েকটি রাজ্য কর্তৃপক্ষ নতুন নিয়ম জারি করেছে৷ যেমন নিউ ম্যাক্সিকোতে বিনা প্রয়োজনে বের হওয়া নিষেধ করা হয়েছে। অরেগনে ছয় জনের বেশি একত্রিত হওয়া যাবে না, জিম বন্ধ করা হয়েছে ও রেস্টুরেন্ট ও ড্রিংকস হাউজে খাবার বসে খাওয়া যাবে না৷ এছাড়া ইডাহো, আরকানসাস ও নিউ ইয়র্কে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, করোনা নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের উপদেষ্টারা পরিকল্পনা নেওয়া শুরু করেছেন। পুরো রাজ্যজুড়ে লকডাইনের প্রয়োজন না হলেও বিভিন্ন রাজ্যে স্বাস্থিবিধি কঠোর করে দেওয়ার পক্ষে বাইডেনের টাস্ক ফোর্স৷

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি বলেন, বাইডেন প্রশাসনের জন্যও করোনা নিয়ন্ত্রণে আমার পরামর্শ একই থাকবে। মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ও স্বাস্থ্যবিধি পালন করতে হবে৷

'করোনার স্বাস্থ্যবিধি একেক প্রশাসনের জন্য একেক রকম হওয়ার সুযোগ নেই'- বলেন ড. ফাউসি।

এদিকে, জো বাইডেনের টাস্ক ফোর্সের শীর্ষ উপদেষ্টা ড. ভিভেক মূর্তি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। শীতে এটি আরো তীব্র আকার ধারণ করেছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য বিষন্ন দিন'।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত