আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনা: লস এঞ্জেলেসে আক্রান্তের রেকর্ড

করোনা: লস এঞ্জেলেসে আক্রান্তের রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

হ্যালোইনের পর থেকেই ক্যালিফোর্নিয়াসহ দেশের বিভিন্নস্থানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে মৃতের সংখ্যা আগের থেকে কমেছে।

মধ্য জুলাই এর পরে আবারো একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে লস এঞ্জেলেসে৷ রবিবার (১৫ নভেম্বর) লস এঞ্জেলেসে ৩ হাজার ৭৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

হ্যালোইনের পর থেকেই ক্যালিফোর্নিয়াসহ দেশের বিভিন্নস্থানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে মৃতের সংখ্যা আগের থেকে কমেছে।

লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, রবিবার লস এঞ্জেলেসে ২০ জন বাসিন্দা মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ৭ হাজার ২৬৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৫৪৯ জন।

তুলনামূলক জনবহুল কাউন্টি হওয়াত কারণে অন্য অনেক অঞ্চল থেকে বেশি ঝুঁকির মুখে রয়েছে লস এঞ্জেলেস। করোনার শুরুতেও এখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়েছে৷ মধ্য জুলাই এর সময় এখানের হাসপাতালগুলোতে প্রতিদিন দুই হাজার করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলো।

কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা করোনা বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে বলেন, দ্বিতীয় ধাপে সংক্রমণ আরো ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। ফলে এখনই বাসিন্দাদের সতর্ক হওয়া জরুরি।

এর আগে ক্যালিফোর্নিয়ায় দুইদিন আগে ১০ লাখ আক্রান্তের মাইলফলক স্পর্শ করেছে৷ ফলে লস এঞ্জেলেসে কাউন্টিতেও নতুন করে স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা জোরদার করা হচ্ছে। বিদ্যালয়গুলোর নিষেধাজ্ঞাও নতুন করে জারি করা হবে৷ এখন পর্যন্ত ১২০ জন শিক্ষার্থী ও স্টাফ করোনা আক্রান্ত হয়েছে লস এঞ্জেলেসে।

বর্তমানে ৯৬৬ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এরমধ্যে ২৮ শতাংশ রোগী ইনসেনটিভ কেয়ারে ভর্তি রয়েছে৷

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত