আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনা: লস এঞ্জেলেসে জারি হতে পারে কারফিউ

করোনা: লস এঞ্জেলেসে জারি হতে পারে কারফিউ

ছবি: এলএবাংলাটাইমস

মধ্য জুলাই এর পরে রবিবার আবারো সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। এর আগে টানা তিনদিন তিন হাজারের বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছে। ক্রমাগত হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে৷

লস এঞ্জেলেসে আবারো বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। রবিবার (১৫ নভেম্বর) লস এঞ্জেলেসে ৩ হাজার ৭৮০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে আরো ২০ জন বাসিন্দা। কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্র আরো জানায়, সংক্রমণ সামনে আরো বাড়বে।

দ্বিতীয় ধাপে সংক্রমণ বাড়তে থাকায় লস এঞ্জেলেস কর্তৃপক্ষকে নতুন করে ভাবাচ্ছে করোনা। সংক্রমণ নিয়ন্ত্রণে এমনকি লস এঞ্জেলেসে কারফিউ জারির চিন্তা করছে কর্তৃপক্ষ।

মধ্য জুলাই এর পরে রবিবার আবারো সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। এর আগে টানা তিনদিন তিন হাজারের বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছে। ক্রমাগত হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে৷

করোনার ক্রমবর্ধান সংক্রমণ নিয়ন্ত্রণে দ্যা কাউন্টি ডিপার্টমেন্ট অব হেলথ কর্তৃপক্ষ চলতি সপ্তাহে বোর্ড অব সুপারভাইজারকে বেশকিছু নীতিমালা প্রস্তাব করবে। এরমধ্যে নির্দিষ্ট সময়ের জন্য লস এঞ্জেলেস কাউন্টিতে কারফিউ জারি করার প্রস্তাবনা রাখার সম্ভাবনা রয়েছে৷

কাউন্টি সুপারভাইজার বলেন, 'নতুন নীতিমালায় কারফিউ অন্তর্ভুক্ত হতে পারে। ফলে ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ করার প্রয়োজন পড়বে না। কিন্ত জন সমাগম নিয়ন্ত্রণে থাকবে'।

হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, 'প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, কারফিউ জারি হতে পারে বা ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমের সময় কমিয়ে দেওয়া হতে পারে'।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্বতঃস্ফূর্ততা প্রয়োজন বাসিন্দাদের৷ পাশাপাশি সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ কিন্তু কেউ মানতে না চাইলে সে ক্ষেত্রে আইন প্রয়োগ জরুরি। যেসব কারণে মূলত করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, সেসব নিয়ন্ত্রণে আনতে হবে।

ক্যালিফোর্নিয়ার কালার কোড অনুসারে, কাউন্টি লস এঞ্জেলেস এখনো ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় আছে। ফলে বেশ কিছু ইনডোর ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত