আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

ভ্যাকসিন বিতরণে প্রধান বাঁধা ট্রাম্প!

ভ্যাকসিন বিতরণে প্রধান বাঁধা ট্রাম্প!

ছবি: এলএবাংলাটাইমস

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানান, তবে দেশজুড়ে করোনার টিকা বিতরণ কর্মসূচির ব্যাঘাত ঘটবে।

যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাসের টিকা বিতরণের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফল মেনে না নেওয়ায় প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনো জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের কার্যক্রম শুরু করতে পারেননি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানান, তবে দেশজুড়ে করোনার টিকা বিতরণ কর্মসূচির ব্যাঘাত ঘটবে। মডার্না ও ফাইজার কোম্পানির টিকা অভাবনীয় সাফল্য পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সৃষ্টি নির্বাচনী জটিলতাকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

করোনাভাইরাসের টিকা বিতরণ কর্মসূচি দেশের ইতিহাসে সবচেয়ে জটিল টিকাদান কর্মসূচি হতে যাচ্ছে৷ কোটি কোটি মানুষকে টিকার আওতায় আনতে বেশ কয়েকটি সমস্যা রয়েছে। যুক্তরাষ্ট্রের অনেকেই করোনাভাইরাস বিষয়ে সচেতন নন, এমনকি মাস্ক ব্যবহারেও অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। ফলে তাদের মনোভাব পরিবর্তন করাই অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে৷ এছাড়াও আরেকটি সমস্যা হলো ভ্যাকসিনের কার্যকারীতা নিয়ে মানুষের মনে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করা।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করে রাখায় সবচেয়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। পরবর্তী প্রেসিডেন্টকে টিকা বিতরণ কার্যক্রমে সহায়তা না করলে কোটি কোটি মানুষ করোনার টিকা নিয়ে জটিলতার মুখে পড়বে বলেন দাবি করেন রাজনীতি বিশেষজ্ঞরা৷

শুধুমাত্র টিকা বিতরণ ছাড়াও করোনা মোকবেলায় ট্রাম্পের বর্তমান পদক্ষেপও জো বাইডেনের প্রতি অসহযোগিতাপূর্ন বলে মন্তব্য করছেন তাঁর।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত