আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনায় প্রতি মিনিটে মারা যাচ্ছে একজন মার্কিনী

করোনায় প্রতি মিনিটে মারা যাচ্ছে একজন মার্কিনী

ছবি: এলএবাংলাটাইমস

কয়েক সপ্তাহ পর প্রতিদিন মৃতের সংখ্যা ৩ হাজারে পৌঁছাতে পারে

মহামারি করোনাভাইরাসে প্রায় প্রতি এক মিনিটেই যুক্তরাষ্ট্রে একজন বাসিন্দার মৃত্যু হচ্ছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার দেশজুড়ে ১ হাজার ৭০৭ জনের মৃত্যু হয়েছে। মে মাসের ১৪ তারিখের পর এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা৷

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মহামারি করোনা আরো ব্যাপক আকার ধারণ করবে৷

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর ড. জনাথন রেইনার বলেন, এই মৃত্যুর সংখ্যা বাড়ার কারণে আশ্চর্য হওয়ার কিছু নেই। গত তিন থেকে চার সপ্তাহ আগে এরা আক্রান্ত হয়েছিলো। তাই সামনে আরো বিপর্যস্ত অবস্থা হতে পারে যুক্তরাষ্ট্রে।

কয়েক সপ্তাহ পর প্রতিদিন মৃতের সংখ্যা ৩ হাজারে পৌঁছাতে পারে বলে জানান জনাথন রেইনার। তিনি বলেন, কিছুদিন আগেও আক্রান্তের সংখ্যা গড়ে ৭০ থেকে ৮০ হাজার ছিলো। তবে এখন প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ লাখ ৫৫ হাজার বাসিন্দা। ফলে মৃতের সংখ্যা ৩ হাজার হলেও অবাক হওয়ার থাকবে না।

এছাড়া, মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ডও হয়েছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটি সূত্র জানাচ্ছে, মঙ্গলবার প্রায় ৭৮ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছে৷

৪৭টি অঙ্গরাজ্যের সংক্রমণ আগের থেকে ১০ শতাংশ বেড়েছে। নর্থ ডাকোটা ও আইওয়াতে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে৷ যুক্তরাষ্ট্রে গত সপ্তাহের থেকে ২৯ শতাংশ বেশি বাসিন্দা করোনায় আক্রান্ত হচ্ছে৷

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত