১৯৯২ সালের মাফিয়া হামলার তদন্তে নাম, মৃ ত অবস্থায় পাওয়া গেল সাবেক পুলিশপ্রধানকে
নেভাদার গভর্ণর করোনা পজেটিভ
ছবি: এলএবাংলাটাইমস
করোনায় আক্রান্ত হয়েছেন নেভাদার গভর্ণর স্টিভ সিসোলাক। নেভাদা গভর্ণর অফিসের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যারসন সিটির নিয়মিত টেস্টিং এর আওতায় টেস্ট করানোর পর করোনা পজেটিভ আসে ডেমোক্রেটিক এই গভর্ণরের।
করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন গভর্ণর স্টিভ সিসোলাক। নিজেকে আইসোলেশন করে রেখেছেন তিনি।
করোনায় আক্রান্ত হওয়ার আগে শুধুমাত্র কিছুটা আড়ষ্টতা অনুভব করেছেন বলে জানান তিনি। এছাড়া অফিশিয়াল কাজে যাদের সংস্পর্শে এসেছেন, তাদেরকেও পরীক্ষাকরে কোয়ারেনটাইনে থাকতে পরামর্শ দেন তিনি।
এলএবাংলাটাইমস /ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন