আপডেট :

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে একদিনেই হাসপাতালে ভর্তি লক্ষাধিক করোনা রোগী

যুক্তরাষ্ট্রে একদিনেই হাসপাতালে ভর্তি লক্ষাধিক করোনা রোগী


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ও হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। সিএনএন বলছে, বুধবার একদিনে দেশটিতে ২ হাজার ৮শ'র বেশি মানুষ করোনায় মারা গেছেন। আর একই দিন নতুন করে ১ লাখ দুই হাজার ২২৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  

বিবিবি বলছে, নভেম্বরের তুলনায় এ মাসে করোনায় আক্রান্ত হয়ে দ্বিগুণ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটিতে একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছে লক্ষাধিক ব্যক্তি, যা দেশটিতে রেকর্ড।

এছাড়া বুধবার দেশটিতে এক লাখ ৯৫ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটিও দেশটিতে আক্রান্তের দিক দিয়ে রেকর্ড।

মানুষের ভাইরাস আক্রান্ত, মৃত্যুর এই মিছিল খুব শিগগিরই কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এ থেকে আগামী দিনগুলোতে পরিস্থিতি কী দাঁড়াতে পারে তা সহজেই অনুমান করা যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা।

বোস্টনের একটি হাসপাতালের চিকিৎসক ডা. জেরেমি ফস্ট বলেছেন,“আপনি যদি বলেন এ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে; আমি বলব, সামনে আরও কয়েক সপ্তাহে মৃত্যু আরও বাড়বে।” 

শেয়ার করুন

পাঠকের মতামত