আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

এলার্জি থাকলেও নেওয়া যাবে টিকা: এফডিএ

এলার্জি থাকলেও নেওয়া যাবে টিকা: এফডিএ

ছবি: এলএবাংলাটাইমস

ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকা যাদের এলার্জি আছে তারাও নিতে পারবে বলে নিশ্চিত করেছে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)।

এর আগে যুক্তরাজ্যে একই টিকা নেওয়ায় এলার্জির সমস্যাযুক্ত মানুষের শরীরে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার খবর জানা যায়।

তবে এফডিএ রোববার জানায়, পূর্বে অন্য ভ্যাকসিন প্রয়োগের ফলে কারো মারাত্মক এলার্জি দেখা দিলে শুধু তাদের উচিত টিকা গ্রহণ থেকে বিরত থাকা। তবে স্বাভাবিক এলার্জি থাকলে তারা টিকাটি নিতে পারবে।

এফডিএর ডিরেক্টর ড. পিটার মার্ক জানান, মারাত্মক এলার্জির সমস্যা মাত্র ১ দশমিক ৬ শতাংশ মানুষের হয়ে থাকে। এছাড়া যাদের আগে অন্য টিকা নিলে মাত্রাতিরিক্ত এলার্জির সমস্যা হয়েছে, শুধু তারা ব্যাতীত অন্য সবাই টিকা নিতে পারবে।

তবে এক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া খুবই ভালো সিদ্ধান্ত হবে বলেন ড. পিটার মার্ক।

এদিকে আগামী সোমবার সকাল থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। টিকা বিতরণের দায়িত্বে থাকা ইউএস জেনারেল রোববারের মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে টিকা পৌঁছে দিবে।

যুক্তরাষ্ট্রের ১৪৫টি স্থানে জরুরি ভিত্তিতে টিকা পৌঁছে যাবে সোমবার। এরপরই শুরু হয়ে যাবে টিকাদান কার্যক্রম। এর আগে শুক্রবার ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার জরুরি অনুমোদন দেয় ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন।

টিকা বিতরণের দায়িত্বে থাকা আর্মি জেনারেল গুস্তাভে পেরনা এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার ও বুধবারের মধ্যে টিকাটি ৬৩৬টি নির্ধারিত স্থানে পৌঁছে যাবে।

টিকাদান কর্মসূচির প্রথমধাপে ২ লাখ ৯০ হাজার মানুষকে টিকার আওতায় আনা হবে। প্রথমধাপে টিকা দেওয়া হবে করোনা মোকাবেলায় কর্মরত স্বাস্থ্য কর্মী ও বয়স্ক নাগরিকদের।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে অপারেশন র‍্যাপ স্পিডের আওতায় সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফাইজারের এই টিকাটি পাওয়া যাবে।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত