আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যুক্তরাষ্ট্রে এখন দুই টিকা

যুক্তরাষ্ট্রে এখন দুই টিকা

ছবি: এলএবাংলাটাইমস

করোনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেলো মডার্নার টিকা। যুক্তরাষ্ট্রে এই নিয়ে করোনার দুইটি টিকা অনুমোদন পেয়েছে। এর আগে প্রথম টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের আরেক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেকের টিকা অনুমোদন পায়।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) ১৮ ও বেশি বয়েসীদের জন্য মডার্নার টিকাকে অনুমোদন দিয়েছে।

এখন পর্যন্ত করোনায় ৩ লাখ বাসিন্দার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর মিছিল থামাতে অন্তত দুইটি টিকার অনুমোদন প্রয়োজন ছিলো যুক্তরাষ্ট্রে।

অনুমোদনের পরই দেশজুড়ে মডার্নার টিকার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের ৬৪টি স্থানে ৫০ লাখ ৯০ হাজার ডোজ টিকা আগামী সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে৷

ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ড. এন্থনী ফাউসি বলেন, আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে টিকা প্রয়োগ শুরু হবে।

এদিকে, মডার্নার টিকা অনুমোদনের পরই উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মডার্নাকে অভিনন্দন জানিয়ে তিনি টুইটে লিখেন, 'মডার্নার টিকা অনুমোদন পেয়েছে'।

টিকাদান কর্মসূচির সার্বিক দায়িত্বে থাকা আর্মি জেনারেল গুস্তাভ পেরনা বলেন, ইতোমধ্যে ফাইজার ও বায়োএনটেকের ২০ লাখ ৯০ হাজার ডোজ টিকার মধ্যে ২০ লাখ টিকা বিতরণ সম্পন্ন হয়েছে। মডার্নার টিকার বিতরণ ও প্রয়োগ খুব শীঘ্রই শুরু হবে।

দুই কোম্পানির তৈরি টিকাই প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হয়। এই বছরেই ২ কোটি বাসিন্দাকে টিকা প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে। প্রথমধাপে স্বাস্থ্যকর্মী ও বয়োবৃদ্ধদের টিকা প্রয়োগ করা হবে।

মডার্নার তৈরি টিকাতেও ফাইজার ও বায়োএনটেক এর মতোই আরএনএ টেকনোলজি ব্যবহার করেছে। তবে মডার্নার তৈরি টিকাটি সংরক্ষণে সুবিধা বেশি। অল্প তাপমাত্রায় এই টিকাটি সহজে সংরক্ষণ করা যায়। দুইটি টিকাই ক্লিনিক্যাল ট্রায়ালে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকারী বলে প্রমাণিত হয়েছে।

তবে মডার্নার টিকায় ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার থেকে পার্শ্বপ্রতিক্রিয়ার হার বেশি। তাই মূলত টিকা অনুমোদনের ক্ষেত্রে এই বিষটি নিয়েই সতর্ক থাকবে টিকা অনুমোদন কমিটি। ক্লিনিক্যাল ট্রায়ালে ৩০ হাজার বাসিন্দার উপর টিকাটি প্রয়োগ করা হয়েছিলো।

মডার্না ইতোমধ্যে কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের সাথে টিকা দেওয়ার বানিজ্যিক চুক্তি করেছে৷

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত