আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

করোনার টিকায় এলার্জি: নীতিমালা দিলো সিডিসি

করোনার টিকায় এলার্জি: নীতিমালা দিলো সিডিসি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত টিকার উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দিলেও কয়েকজনের শরীরে মারাত্মক এলার্জি প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)। যুক্তরাজ্যেও বেশ কিছু স্বাস্থ্যকর্মী একই লক্ষণের কথা জানায়।

এর আগে শনিবার সিডিসির এর পক্ষ থেকে জানানো হয়, এলার্জির সংক্রমণের বিষয়টি গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই বিষয়ে খুব শীঘ্রই নীতিমালা প্রকাশ করা হবে।

সোমবার (২১ ডিসেম্বর) সিডিসি মারাত্মক এলার্জির সমস্যা রয়েছে এমন বাসিন্দাদের জন্য ভ্যাকসিন ব্যবহার বিষয়ে সেই নীতিমালাটি প্রকাশ করেছে।

সিডিসির নীতিমালা অনুযায়ী, যাদের আগে থেকেই মারাত্মক এলার্জির সমস্যা রয়েছে, তাদের টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। মারাত্মক এলার্জি সমস্যা মানে যাদের অতীতে এলার্জির কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বা নিয়মিত ওষুধ সেবন করতে হয়েছে, তাদের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে। মূলত ফাইজার ও বায়োএনটেকের তৈরি এই টিকাটি ২১ দিন পরপর দুই ডোজ প্রয়োগ করতে হয়।

এছাড়া সিডিসি আরো জানায়, টিকা তৈরির কোনো উপাদানে যদি কারো এলার্জি থেকে থাকে, সেক্ষেত্রে টিকা গ্রহণ করা উচিত হবে না। প্রয়োজনে টিকা গ্রহণের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ছয়জনের শরীরে ফাইজার ও বায়োএনটেকের টিকাটি প্রয়োগের ফলে এলার্জির প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)।

যুক্তরাষ্ট্রে এখন করোনার বিরুদ্ধে দুইটি অনুমোদিত টিকা রয়েছে৷ ফাইজার ও বায়োএনটেকের টিকা এবং মডার্নার টিকা একই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে৷ তাই এফডিএ গত শুক্রবার মডার্নার টিকার ক্ষেত্রেও একই নীতিমালা কার্যকর হবে বলে জানিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত