আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

টিকা নিলেন জো বাইডেন

টিকা নিলেন জো বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাঁর টিকা গ্রহণের দৃশ্য সরাসরি টেলিভিশনে প্রচার করা হয়েছে।

৭৮ বছর বয়সী বাইডেন ডেলওয়ার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে টিকা নেন। এ সময় তাঁর স্ত্রী জিল বাইডেনও টিকা গ্রহণ করেন।

সোমবার (২১ ডিসেম্বর) ফাইজার ও বায়োএনটেক এর তৈরি টিকার প্রথম ডোজ নেন জো বাইডেন। মূলত টিকা বিষয়ে আমেরিকানদের মধ্যে সচেতনতা ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে প্রকাশ্যে সস্ত্রীক টিকা গ্রহণ করেন তিনি।

টিকা গ্রহণের পর বাইডেন বলেন, 'এই টিকা গ্রহণ নিরাপদ, টিকার মান নিয়ে চিন্তার কিছু নেই'।

এরপর বাইডেন টুইটারে লিখেন, 'কোভিড-১৯ এর টিকা নিয়েছি আমি। টিকা তৈরিতে যেসব বিজ্ঞানী ও গবেষক অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের ধন্যবাদ।’

ইতোমধ্যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, হাউজ স্পিকার ন্যান্সি পেলোসিসহ বেশ কিছু রাজনৈতিক নেতা টিকা নিয়েছেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও খুব শীঘ্রই টিকা গ্রহণ করবেন।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত