আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

'করোনার নতুন স্ট্রেইন যুক্তরাষ্ট্রে'

'করোনার নতুন স্ট্রেইন যুক্তরাষ্ট্রে'

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন 'স্ট্রেইন' এর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন মিউটেশনের এই ভাইরাসটিকে ডাকা হচ্ছে ৫০১.ভি২ ভ্যারিয়েন্ট নামে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্রেও 'খুব সম্ভবত' করোনার নতুন এই স্ট্রেইন পৌঁছে গেছে।

এই মিউটেশনের কারণে ভাইরাসটি আগের চাইতে সহজে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, গুরুতর অসুস্থতা সৃষ্টি করতে পারে অথবা টিকা মোকাবিলা করতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) টেলিভিশন সাক্ষাৎকারে ড. এন্থনী ফাউসি বলেন, 'ধরে নেওয়া ভালো যুক্তরাষ্ট্রে করোনার নতুন স্ট্রেইন ইতোমধ্যে পৌঁছে গেছে। এর কারণ যুক্তরাজ্যের মতো আমাদের দেশেও প্রায় একই হারে সংক্রমণ ছড়াচ্ছে। তাই নতুন স্ট্রেইনের উপস্থিতি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়লে আমি অবাক হবো না'।

তবে এখনই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে মনে করছেন না তিনি। তবে ভ্রমণকারী বাসিন্দাদের করোনা টেস্টের আওতায় আনা উচিত বলে জানান ড. এন্থনী ফাউসি।

তবে ব্রিটিশ বিজ্ঞানীরা নতুন এই স্ট্রেইন প্রাণঘাতি নয় বলে দাবি করেছেন। তবে কিছু কারণে এটির প্রতি নজর রাখছেন বিজ্ঞানীরা। প্রথমত, যে অঞ্চলে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে, সেই অঞ্চলেই নতুন স্ট্রেইনের অস্তিত্ব পাওয়া গেছে।

তবে নতুন স্ট্রেইনের ভাইরাস কতোটা মারাত্মক, সেই বিতর্কে না যেয়ে ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে যুক্তরাজ্যের সাথে আকাশপথের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রে নতুন এই স্ট্রেইনের অস্তিত্ব যদি সত্যিই পাওয়া যায়, তবে যুক্তরাজ্যের মতো যুক্তরাষ্ট্রের উপরএ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে পারে অনেক দেশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত