আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ২০ লাখ ছাড়ালো

ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ২০ লাখ ছাড়ালো

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ালো। রাজ্য জুড়ে কঠোর লকডাউন ও স্টে-এট-হোম জারির পরেও রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা কমছেনা৷

জনস হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ১০ হাজার ১৫৭ জন। আর এখন পর্যন্ত মারা গেছে ২৩ হাজার বাসিন্দা।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, থ্যাংকসগিভিং হলিডেতে বাসিন্দারা কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলায় সংক্রমণ এতো বেড়েছে৷ অন্তত ১৮ হাজার বাসিন্দা বর্তমানে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে৷ অধিকাংশ কাউন্টির জরুরি বিভাগে আসন প্রায় পূর্ণ হয়ে গেছে৷

এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার অধিকাংশ কাউন্টিতে রাত্রীকালীন কারফিউ জারি রয়েছে। লস এঞ্জেলেসসহ অনেক কাউন্টিতে স্টে-এট-হোম অর্ডার জারি রয়েছে৷ বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্টুরেন্ট ২০ শতাংশ খোলা রাখা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চলছে লস এঞ্জেলেসে। রাজ্যের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ রোগীই আক্রান্ত হয়েছে লস এঞ্জেলেসে। আর রাজ্যের মোট মৃত্যুর ৪০ শতাংশই হয়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে। এখন পর্যন্ত ৯ হাজার বাসিন্দা করোনায় মৃত্যুবরণ করেছে রাজ্যটিতে।

মেয়র এরিক গারসেটি জানায়, লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, এভাবে চলতে থাকলে লস এঞ্জেলেসের স্বাস্থ্যকেন্দ্রগুলো ভয়াবহ লোকবল ও সরঞ্জাম সংকটে পড়বে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত