আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

মডার্নার টিকা নিয়ে অসুস্থ চিকিৎসক

মডার্নার টিকা নিয়ে অসুস্থ চিকিৎসক

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার টিকা নিয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিলো ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)। বিশেষজ্ঞ প্যানেল এর আগে জানিয়েছিলো, এলার্জিজনিত সমস্যা থাকলে মডার্না ও ফাইজারের টিকা এড়িয়ে যাওয়াই ভালো।

এবার টিকা নেওয়ার ফলে এলার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হলো এক চিকিৎসক। করোনা সংক্রমণ ঠেকাতে মডার্নার টিকা নেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন এলাকার চিকিৎসক। টিকা নেওয়ার পরেই ঘটেছে বিপত্তি।

টিকা নেওয়ার পরেই হোসেন সদরজাদেহ নামের ওই চিকিৎসকের শরীরে এলার্জিজনিত নানা প্রতিক্রিয়া শুরু হয়।

হোসেন সদরজাদেহ বোস্টন মেডিকেলের বয়স্কদের ক্যানসারবিষয়ক ফেলো চিকিৎসক। চিকিৎসক হোসেন বলেছেন, টিকা নেওয়ার পরপরই তাঁর প্রতিক্রিয়া শুরু হয়। তিনি অসুস্থবোধ করেন ও হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিক হয়ে যায়।

মডার্নার টিকা প্রয়োগের প্রথম সপ্তাহে এই প্রথম প্রকাশ্যে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানানো হলো। বোস্টন মেডিকেল সেন্টারের মুখপাত্র ডেভিড কিবে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানান, চিকিৎসক হোসেন বুঝতে পেরেছেন, তাঁর অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়েছে। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় ও চিকিৎসা দেওয়া হয়। তিনি পরে সুস্থবোধ করেন। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কর্মকর্তা গত সপ্তাহে বলেছেন, ফাইজার ও বায়োএনটেকের টিকা নেওয়ার পর দেখা দেওয়া পাঁচ ধরনের অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া নিয়ে তাঁরা গবেষণা চালাচ্ছেন।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত