আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

এবার যুক্তরাষ্ট্রে সনাক্ত হলো করোনার নতুন স্ট্রেইন

এবার যুক্তরাষ্ট্রে সনাক্ত হলো করোনার নতুন স্ট্রেইন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার নতুন স্ট্রেইন এবার যুক্তরাষ্ট্রেও সনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কলোরাডোতে করোনা আক্রান্ত এক রোগীর দেহে এই নতুন স্ট্রেইন সনাক্ত হয়েছে। ২০ বছর বয়েসী এক রোগীর দেহে B.1.1.7 এর এই নতুন স্ট্রেইন সনাক্ত হয়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কলোরাডোর গভর্নমেন্ট জ্যারেড পোলিস।

গভর্নর জ্যারেড পোলিস বলেন, 'আমরা এই নতুন স্ট্রেইন নিয়ে বেশি কিছু জানি না। তবে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জানান, এটি আগের থেকে আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কলোরাডোর স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখাটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা নতুন এই স্ট্রেইনকে কড়া নজরে রাখছি'।

ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করছেন, করোনার এই নতুন স্ট্রেইনের কারণে লন্ডন ও সাউথেস্ট ইংল্যান্ডে আরো বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। নতুন এই স্ট্রেইনের কারণে মানুষ থেকে মানুষে রোগ আরো দ্রুত ছড়ায় তবে এই স্ট্রেইন প্রাণঘাতি কী না, সেটি জানা যায়নি।

এর আগে দক্ষিণ আফ্রিকা, দুবাইসহ অন্যান্য আরো দেশে করোনার নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়েছে। লস এঞ্জেলেসের বিজ্ঞানীরাও নতুন স্ট্রেইন সনাক্তে কাজ করে যাচ্ছে।

মূলত যে সব অঞ্চলে সংক্রমণের হার বেশি, সে সব অঞ্চলেই নতুন এই স্ট্রেইনটি পাওয়া যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রেও নতুন এই স্ট্রেইন এর উপস্থিতি পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত