আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

নতুন স্ট্রেইনে আক্রান্ত আরেকজন!

নতুন স্ট্রেইনে আক্রান্ত আরেকজন!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে আক্রান্ত আরেক রোগীর সন্ধান পেয়েছে কলোরাডোর চিকিৎসকরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খুব সম্ভবত করোনার নতুন এই স্ট্রেইন ইতোমধ্যে অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে৷

বুধবার (৩০ ডিসেম্বর) কলোরাডোর হেলথ ডিরেক্টর ডুয়ান স্মিথ বলেন, 'চিকিৎসরা ধারণা করছেন করোনার নতুন স্ট্রেইনে আক্রান্ত আরেকজন রোগী পাওয়া গেছে'।

এর আগে গতকাল কলোরাডোর এলবার্ট কাউন্টিতে নতুন স্ট্রেইনে আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়। তার সাম্প্রতিক ভ্রমণের কোনো ইতিহাস নেই। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভাইরাসটির নতুন স্ট্রেইন ইতোমধ্যে অনেকের মাঝেই ছড়িয়ে পড়েছে'।

হেলথ ডিরেক্টর ডুয়ান স্মিথ জানায়, আক্রান্তরা কেউ এলবার্ট কাউন্টির বাসিন্দা নয়। তাদেরকে আপাতত কাউন্টির বাইরে আইসোলেশনে রাখা হয়েছে। তবে সংক্রমণ অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে কী না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্টেট হেলথ ডিপার্টমেন্ট ইতোমধ্যে আক্রান্তদের বিষয়ে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের সাথে আলোচনা করেছেন। জানা গেছে, আক্রান্ত দুইজনই একই কর্মস্থলে কাজ করতেন।

যুক্তরাজ্যে সর্বপ্রথম করোনার নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়েছে৷ ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করছেন, করোনার এই নতুন স্ট্রেইনের কারণে লন্ডন ও সাউথেস্ট ইংল্যান্ডে আরো বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। নতুন এই স্ট্রেইনের কারণে মানুষ থেকে মানুষে রোগ আরো দ্রুত ছড়ায় তবে এই স্ট্রেইন প্রাণঘাতি কী না, সেটি জানা যায়নি।

এর আগে দক্ষিণ আফ্রিকা, দুবাইসহ অন্যান্য আরো দেশে করোনার নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়েছে। লস এঞ্জেলেসের বিজ্ঞানীরাও নতুন স্ট্রেইন সনাক্তে কাজ করে যাচ্ছে।

মূলত যে সব অঞ্চলে সংক্রমণের হার বেশি, সে সব অঞ্চলেই নতুন এই স্ট্রেইনটি পাওয়া যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রেও নতুন এই স্ট্রেইন এর উপস্থিতি পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত