আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা ৭৯ শতাংশ

যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা ৭৯ শতাংশ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের উপর টিকার কার্যকারীতা পরীক্ষায় দেখা গেছে যে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা করোনা থেকে সুরক্ষা দিতে ৭৯ শতাংশ পর্যন্ত সক্ষম।

সোমবার (২২ মার্চ) অ্যাস্ট্রাজেনেকা তাদের এই গবেষণার ফলাফল প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, তাদের তৈরি টিকার কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। একই সাথে ইউরোপে রক্ত জমাট বেঁধে যাওয়ার যে পার্শ্বপ্রিক্রিয়ার কথা জানানো হয়েছে, সেটিও দেখা যায়নি।

২০ হাজার বাসিন্দার উপর অ্যাস্ট্রাজেনেকার টিকার সিঙ্গেল শট প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে কারোরই রক্ত জমাট বাঁধার মতো সমস্যাগুলো দেখা যায়নি বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

ইতোমধ্যে বিশ্বের প্রায় ৫০টি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে টিকার অনুমোদন প্রক্রিয়া শুরু হয়নি।

এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের তৈরি করোনার টিকা উপসর্গসহ করোনা থেকে ৭৯ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। অপরদিকে, মারাত্মক রোগ ও হাসপাতালে ভর্তি থেকে ১০০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। তারা আরো জানিয়েছে, টিকার কার্যকারিতা সকল বয়েসী বাসিন্দার জন্যই প্রযোজ্য হয়েছে।

যুক্তরাষ্ট্রে টিকাটির অনুমোদন পেতে অ্যাস্ট্রাজেনেকা ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে আবেদন করবে। এরপর এফডিএ এডভাইজরি কমিটি টিকাটির কার্যকারিতা পর্যালোচনা করে জানাবে টিকাটি অনুমোদন পাওয়ার যোগ্য কী না।

যদি যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন পায়, তবে এটি হবে যুক্তরাষ্ট্রের অনুমোদিত চতুর্থ করোনার টিকা। এর আগে ফাইজার ও বায়োএনটেক, মডার্না ও জনসন এন্ড জনসনের টিকা অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত