আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়ালো

ছবি: এলএবাংলাটাইমস

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। জনস হপকিন্স ইউনিভার্সিটির সূত্রমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সূত্রমতে, ইস্ট্রার্ন টাইম রাত ৩টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ৯ হাজার ৭৭৩ জন বাসিন্দা। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছে মারা গেছে ৫ লাখ ৪৫ হাজার ২৩৭ জন বাসিন্দা।

বুধবার (২৪ মার্চ) দেশজুড়ে আক্রান্ত হয়েছে অন্তত ৭৯ হাজার ৪৪০ জন বাসিন্দা। গত সাতদিনের মোট আক্রান্তের গড় ৫৭ হাজার ৩২২ জন।

এছাড়া বুধবার ক্যালিফোর্নিয়াতে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৬৩ জন বাসিন্দা। ক্যালিফোর্নিয়ায় গত সাতদিনের আক্রান্তের গড় ছিলো ২ হাজার ৭২৬ জন। ক্রমেই ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে।

এদিকে, লস এঞ্জেলেস মৃত ও আক্রান্তের সংখ্যা কমার ধারা অব্যাহত রয়েছে। বুধবার লস এঞ্জেলেস কাউন্টিতে আক্রান্তের সংখ্যা ছিলো ৬১০ জন। এছাড়া গত সাতদিনে গড় আক্রান্তের সংখ্যা ছিলো ৫৭১ জন।

টিকা প্রয়োগের কারণে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। টিকাদান কর্মসূচি যেভাবে চলছে, এভাবে চলতে থাকলে আগামী মে মাসের মধ্যে সকল প্রাপ্তবয়স্ক বাসিন্দা টিকা পেয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ফাইজার ও বায়োএনটেক, মডার্না ও জনসন এন্ড জনসনের টিকা প্রয়োগ করা হচ্ছে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত দেশজুড়ে ১৬ কোটি ৯২ লাখ ২৩ হাজার ১২৫ ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রয়োগ সম্পন্ন হয়েছে ১০ কোটি ৭০ লাখ ৬০ হাজার ২৭৪ ডোজ টিকা।

সিডিসি সূত্র আরো জানায়, এখন পর্যন্ত দুইটি ডোজ টিকাই গ্রহণ করেছেন ৪ কোটি ৬৩ লাখ ৬৫ হাজার ৫১৫ জন বাসিন্দা। আর টিকার এক ডোজ নিয়েছেন ৮ কোটি ৫৪ লাখ ৭২ হাজার ১৬৬ জন বাসিন্দা।

এদিকে, যুক্তরাষ্ট্রে চতুর্থ টিকা হিসেবে অনুমোদন পেতে পারে অ্যাস্ট্রাজেনেকার টিকা। যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে দেখা গেছে, উপসর্গসহ করোনা নিয়ন্ত্রণে অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ৭৬ শতাংশ পর্যন্ত কার্যকরী। অপরদিকে, মারাত্মক শারীরিক অসুস্থতার ক্ষেত্রে তাদের তৈরি টিকা শতভাগ কার্যকরী। এছাড়া ৬৫ বছরের বেশি বয়েসীদের জন্য এই টিকার কার্যকারীতার হার ৮৫ শতাংশ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত