আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

চীনের আলিবাবা ভেঙে ছয় টুকরা হচ্ছে

চীনের আলিবাবা ভেঙে ছয় টুকরা হচ্ছে

চীনের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে পৃথক ছয়টি ইউনিটে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার আলিবাবা গ্রুপ জানিয়েছে, এটি (আলিবাবা) ছয়টি ভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে একটি হোল্ডিং কোম্পানিতে পরিণত হবে। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের

এ পুনর্গঠনকে প্রতিষ্ঠানের ২৪ বছরের ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ সাংগঠনিক ‘সংস্কার’ হিসেবে বর্ণনা করেছে আলিবাবা। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পুনর্গঠিত প্রতিটি ইউনিটের নিজস্ব প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদ থাকবে, যেন তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে আলিবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেন, ‘এই সংস্কারের মূল উদ্দেশ্য হলো আমাদের সংস্থাকে আরও কর্মদক্ষ করা, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলোকে সংক্ষিপ্ত করা ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর পরিস্থিতি তৈরি করা।’

ভাগ হওয়া ইউনিটগুলো হচ্ছে ক্লাউড ইন্টেলিজেন্স গ্রুপ, তাওবাও টিমল কমার্স গ্রুপ, লোকাল সার্ভিসেস গ্রুপ, কাইনিয়াও স্মার্ট লজিস্টিকস গ্রুপ, গ্লোবাল ডিজিটাল কমার্স গ্রুপ এবং ডিজিটাল মিডিয়া ও এন্টারটেইনমেন্ট গ্রুপ।

আলিবাবা জানিয়েছে, ভাগ হওয়া ইউনিটগুলোর অধিকাংশ চীনের বাইরে থেকে তহবিল সংগ্রহ বা শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে। শুধু চীনের ই-কমার্স ইউনিট তাওবাও টিমল কমার্স গ্রুপ সম্পূর্ণ আলিবাবার মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে থাকবে। আলিবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেন, প্রতিটি ব্যবসায়িক গোষ্ঠীকে বাজারের দ্রুত পরিবর্তনকে মোকাবিলা করতে হবে। আর প্রত্যেক কর্মীকে ‘একজন উদ্যোক্তার মানসিকতায় ফিরে যেতে হবে।’

ঝাং আলিবাবা গ্রুপের চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন। পাশাপাশি তিনি ক্লাউড ইন্টেলিজেন্স গ্রুপের সিইও হিসেবেও কাজ করবেন। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এক বছর ধরে বিদেশে লোকচক্ষুর আড়ালে ছিলেন। গত সোমবার তিনি দেশে ফেরেন। এর এক দিন পরই আলিবাবার এ পুনর্গঠনের সংবাদ আসে।

চীন সরকার গত দুই বছরে বেসরকারি খাতের প্রবৃদ্ধি বাড়াতে যে প্রচেষ্টা চালাচ্ছে, বৃহৎ প্রতিষ্ঠান আলিবাবার ভাগ হওয়াকে সেই পদক্ষেপের অংশ বলেই মনে করা হচ্ছে। ফলে এত দিন ধরে বিনিয়োগকারীরা আলিবাবার প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে যে উদ্বেগের মধ্যে ছিলেন, এ বিভাজনের মাধ্যমে তা অনেকটা দূর হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার বিরুদ্ধে ২০২০ সালের শেষের দিকে কিছু বিধিনিষেধ দেওয়া হয়। এর পর থেকে তাদের শেয়ারের দাম প্রায় ৭০ শতাংশ কমেছিল। তবে সম্প্রতি সেই শেয়ারের দাম আবার ১৪ শতাংশের বেশি বেড়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত