হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক
মূল্যস্ফীতি কিছুটা কমে ৯.৬৩ শতাংশ
চলতি বছরের সেপ্টেম্বরে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। তার আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।
মঙ্গলবার মূল্যস্ফীতির সর্বশেষ এক হালনাগাদে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ। আগের মাস, অর্থাৎ আগস্টে এ হার ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ।
একই সঙ্গে সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও আগস্টের তুলনায় কমেছে। সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমকি ৮২ শতাংশ। যা আগস্ট মাসে ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ। তবে সব সুচকে কমলেও সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে গ্রামে।
বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৭ দশমিক ৩৮ শতাংশ।
এদিকে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে শহর এবং গ্রামেও মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে শহরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, আগস্টে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।
এই সময়ে গ্রামে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। যা আগস্টে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন