আপডেট :

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

যুদ্ধ এবার অপু ও মাহির

যুদ্ধ এবার অপু ও মাহির

এবারের ঈদে একাই রাজত্ব করবেন শীর্ষ নায়ক শাকিব খান। শাকিবের দুটি ছবি মুক্তি পাচ্ছে। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় মাপের কোনো নায়ক নেই। অন্যদিকে লড়াই জমবে অপু বিশ্বাস আর মাহির মধ্যে। 

ঈদে মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে চারটি ছবি। এগুলো হচ্ছে- শাহিন-সুমনের 'লাভ ম্যারেজ', ইফতেখার চৌধুরীর 'অগ্নি টু', এস এ হক অলিকের 'আরও ভালোবাসবো তোমায়' এবং তন্ময় তানসেনের 'পদ্ম পাতার জল'। 'লাভ ম্যারেজ' ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। 'অগ্নি টু'র নায়িকা মাহি। নায়ক কলকাতার। 'আরও ভালোবাসবো তোমায়' ছবিতে আছেন শাকিব খান ও পরীমনি। 'পদ্ম পাতার জল' ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইমন।

জনপ্রিয় নায়ক হিসেবে শাকিব খানের সঙ্গে ইমনের তুলনা চলে না। 'অগ্নি টু'তে কলকাতার নায়ক। দুই ছবিতেই শাকিব। তাই ঈদের ছবিতে শাকিব খান এবার নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে নায়িকা অপু বিশ্বাস আসছেন 'লাভ ম্যারেজ' নিয়ে। মিম অভিনয় করেছেন 'পদ্ম পাতার জল' ছবিতে। 'আরও ভালোবাসবো তোমায়' ছবিতে আছেন পরীমনি। আর 'অগ্নি টু'র নায়িকা হলেন মাহি। মিম বড় পর্দার একক নায়িকা হিসেবে এখনো প্রতিষ্ঠা পাননি। পরীমনি চলচ্চিত্রে এসেছেন মাত্র। তাই প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় নায়িকা অপুর সঙ্গে লড়াই হতে পারে কেবল মাহির। যদিও দুজন দুই সময়ের নায়িকা তারপরেও অপুর পর মাহি জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন। এদিকে এবারের ঈদে চার তারকাবহুল ছবি পেতে যাচ্ছে বলে খুশি প্রদর্শক সমিতি এবং হল মালিকরা। সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, বছরে দুটি ঈদের জন্য অপেক্ষায় থাকে সিনেমা হল মালিকরা। কারণ ঈদ হচ্ছে চলচ্চিত্র ব্যবসার প্রধান সময়। সব ঈদে সবসময় তারকাবহুল ভালো ছবি পাওয়া যায় না। এবার চারটি কাঙ্ক্ষিত ছবি পেয়ে আমাদের প্রত্যাশা বহুগুণে বেড়ে গেছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত