আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

বিয়েতে আগ্রহ নেই কিয়ারার!

বিয়েতে আগ্রহ নেই কিয়ারার!

‘শেরশাহ’ সিনেমার সাফল্যের পর থেকেই ক্যারিয়ারের মোড় ঘুরে গেছে বলিউড তারকা কিয়ারা আদভানির। সেই হাওয়া লেগেছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমাতেও। মুক্তির মাত্র তিন দিনে সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ৫৫ কোটি! এদিকে চলতি মাসের শেষদিন প্রকাশিত হবে তার আসন্ন সিনেমা ‘যুগ যুগ জিও’ সিনেমার ‘দোপাট্টা’ শিরোনামের একটি গান।

গতকাল সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানান সিনেমাটি সংশ্লিষ্টরা। তবে নতুন সিনেমাটির ট্রেলার প্রকাশে আসতেই নেটদুনিয়ায় প্রশংসার জোয়ার বয়ে যাচ্ছে। সিনেমাটিতে প্রেমিক বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এই অভিনেত্রী।

ট্রেলারে দু’জনের রোমান্টিক উপস্থিতি তাই বাড়তি নজর কেড়েছে সবার। স্বাভাবিকভাবেই তাই ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দু’জনের বিয়ে কবে হচ্ছে-এ নিয়ে প্রশ্ন করে বসেন উপস্থিত সাংবাদিকরা।

তবে বিষয়টি নিয়ে বেশ বিরক্ত কিয়ারা বলেন, ‘আপনারা আমার বিয়ে নিয়ে প্রশ্ন না করলেই খুশি হবো। কারণ আমার বয়স তো ৫০ হয়ে যায়নি। তাছাড়া বিয়ে করতে যোগ্যতা লাগে না, এটা জীবনের জন্য বাধ্যতামূলক একটি কাজ। আমি চাইলেই বিয়ে করতে পারি। তবে আমি বিয়ে না করেই নিজেকে প্রতিষ্ঠিত করেছি। কাজ করছি, উপার্জনও বেশ হচ্ছে। সব মিলিয়ে দারুণ সুখে আছি।’

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত