আপডেট :

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

কোরবানী ঈদে হানিফ সংকেতের ঈদ নাটক

কোরবানী ঈদে হানিফ সংকেতের ঈদ নাটক

বরেণ্য নির্মাতা হানিফ সংকেত বছরের
দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন। সেই
ধারাবাহিকতায় এবারও তিনি এটিএন বাংলার জন্য
নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক।
এবারের নাটকের নাম 'ভুল থেকে
নির্ভুল'।
হানিফ সংকেতের নাটকের নামে
যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে
তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি
থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ
সংকেতের নাটক দেখার জন্য
দর্শকদের একটি বাড়তি আকর্ষণ
থাকেই।
নাটকের গল্পে দেখা যাবে
কয়েকজন তরুণ-তরুণী তাদেরই এক
বন্ধুর অনুরোধে গ্রামের বাড়িতে
বেড়াতে যায়। সেখানে গিয়ে তারা
বন্ধুর ফুফুর বাড়িতে এক সপ্তাহ অবস্থান
করে। গ্রামে গিয়ে তাদের দেখা
মেলে আরেক তরুণের সঙ্গে, যে
গ্রামকে প্রচণ্ড ভালোবাসে এবং
গ্রামের মানুষও তাকে ভালোবাসে।
শহুরে জীবনে বেড়ে ওঠা এসব
তরুণ-তরুণীর গ্রামে অবস্থানকালে
ঘটতে থাকে নানা অম্ল-মধুর ঘটনা।
এসব বিষয় নিয়েই গড়ে উঠেছে 'ভুল
থেকে নির্ভুল' নাটকের গল্প। বিভিন্ন
চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর,
মীর সাবি্বর, কুসুম শিকদার, ড. এনামুল হক,
আবদুল কাদের, সাবেরী আলম, শিরিন
আলম, সুভাশিষ ভৌমিক, সাবরিনা নিসা
প্রমুখ। মানিকগঞ্জ ও ঢাকার ফাগুন অডিও
ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকটি ধারণ
করা হয়েছে। সূচনা সংগীতের কথা
লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান,
সংগীতায়োজন করেছেন
মেহেদী। আবহ সংগীত পরিচালনা
করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা
ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।
এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ
সংকেতের নাটকে আমাদের দর্শক
থাকে বেশি। ঈদের দিনের ব্যস্ততা
সত্ত্বেও দর্শক এই নন্দিত নির্মাতার
নাটক দেখতে বসেন। এবারের
ঈদেও যেহেতু তিনি শুধু এটিএন বাংলার
জন্যই নাটক নির্মাণ করেছেন, তাই
আমাদের বিশ্বাস বরাবরের মতো এবারও
এ সময় এটিএন বাংলার দর্শক থাকবে
সবচেয়ে বেশি।

শেয়ার করুন

পাঠকের মতামত