আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিয়ের পর ভাগ্য খুলল কিয়ারার

বিয়ের পর ভাগ্য খুলল কিয়ারার

বিয়ের পর থেকে নিয়মিত আলোচনায় রয়েছেন বলিউড তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। অভিনেত্রীর বিয়ের প্রতিটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিয়ের পরও ভক্তদের চোখের আড়াল হতে পারছেন না এই নবদম্পতি।সোমবার সন্ধ্যায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন কিয়ারা।

প্রত্যেক তারকাই বেশ সুসজ্জিত হয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসেন। এমন পরিস্থিতিতে কিয়ারা বিয়ের পর প্রথমবারের মতো একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সদ্য বিবাহিতা নববধূ লাল রঙের একটি অফ শোল্ডার পোশাক পরেছিলেন। যেটিতে তাকে সৌন্দর্যের আলো ঝরাতে দেখা গেছে।

অভিনেত্রীর সাহসী স্টাইল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছিল। বিয়ের পর কিয়ারার মুখের দীপ্তি স্পষ্ট দেখা যায়। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় একটি নয়, দুটি পুরস্কার জিতেছেন কিয়ারা। যার ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। কিয়ারা বর্ষসেরা তারকা পুরস্কার পেয়েছেন। জি সিনে তাকে দ্বিতীয় পুরস্কার দিয়েছে। অভিনেত্রী তার দুটি ট্রফি সামনে এনেছেন।

অভিনেত্রী তার ভক্ত ও দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন। কিয়ারার এ পোস্টে ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, আপনার স্বামী আপনার জন্য লাকি চার্ম, আপনার প্রিয় জুটির জন্য পুরস্কার পাওয়া উচিত। এ ছাড়া অনেক ব্যবহারকারী লিখেছেন— অভিনন্দন মিসেস মালহোত্রা।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত