আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

আমাদের নিয়ে যা যা রটছে, তার ভিত্তি নেই- সৃজিত

আমাদের নিয়ে যা যা রটছে, তার ভিত্তি নেই- সৃজিত

আগামী দুই মাসের মধ্যে বিচ্ছেদ হচ্ছে আলোচিত দম্পতি সৃজিত মুখার্জী ও রাফিয়াত রশিদ মিথিলার। কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এই দম্পতির নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে এমন দাবি করছে।

বিয়ে বিচ্ছেদের জোর চর্চা চললেও চুপ থেকেছেন সৃজিত মুখার্জি। মিথিলাও অল্প বাক্যে জানিয়েছেন প্রতিক্রিয়া। প্রশ্ন রেখে বলেছেন ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ এরপরই মধ্য মন্তব্য দিয়েছেন সৃজিত। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ কে সৃজিত বলেন— ‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তি নেই। আমি মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।’

সৃজিতের সঙ্গে মিথিলার পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়াপাড়ায়। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত