আপডেট :

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

বাপ্পির সঙ্গে আঁচল-মিম

বাপ্পির সঙ্গে আঁচল-মিম

এবার বাপ্পির সঙ্গে ‘দাগ’ নামের একটি ছবিতে জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা আঁচল ও বিদ্যা সিনহা মিম।

তারেক শিকদারের পরিচালনায় এ ছবির কাজ ফেব্রুয়ারিতেই শুরু হবে। প্রথমে এতে বাপ্পির বিপরীতে পরীমনির অভিনয় করার কথা থাকলেও তার শিডিউল না থাকার কারণে অন্য নায়িকাকে চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন নির্মাতা।


মিম এর আগে বাপ্পির সঙ্গে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি আগামী ১২ই ফেব্রুয়ারি মুক্তি পাবে।


নতুন ছবি ‘দাগ’ নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, এ ছবিতে একজন চিত্রশিল্পীর চরিত্রে আমাকে অভিনয় করতে দেখা যাবে। এখানে আমার চরিত্রের নাম সোহানা।


প্রথমবার চিত্রশিল্পীর চরিত্রে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছি। গল্পে দেখা যাবে, আমার আঁকা একটা ছবি দেশের বাইরে দেখতে পায় বাপ্পি।


এরপর সে ছবিটির চিত্রশিল্পীকে খুঁজতে শুরু করে। সোহানার সঙ্গে একসময় দেখাও হয় তার। এভাবেই ছবির গল্পটি এগিয়ে যাবে।


পরিচালক তারেক শিকদার জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সিলেটে ছবির কাজ শুরু হবে। এ ছবিতে বাপ্পি ও মিমের পাশাপাশি অভিনয় করবেন আঁচল।


কামাল আহমেদের গল্প থেকে ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন বিশিষ্ট গীতিকার রফিকুজ্জামান।

আঁচল বলেন, ছবিতে আমার চরিত্রটি একটু ভিন্ন। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।


‘দাগ’ ছবিতে মোট পাঁচটি গান থাকছে। এরই মধ্যে কনকচাঁপা, কনা, আতিক হাসান ও ইমরানের কণ্ঠে তিনটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।


এ ছাড়া আগামী সপ্তাহে একটি আইটেম গানের রেকর্ডিং হবে। গানটিতে কণ্ঠ দেবেন লেমিস। সব গানের সংগীতায়োজন করবেন আলী আকরাম শুভ।


ছবিতে আরো অভিনয় করবেন অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সেলিম রেজা প্রমুখ।


শেয়ার করুন

পাঠকের মতামত