আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

জীবনানন্দ দাশকে নিয়ে থিয়েটার ফ্যাক্টরির মঞ্চে নতুন নাটক

জীবনানন্দ দাশকে নিয়ে থিয়েটার ফ্যাক্টরির মঞ্চে নতুন নাটক

নাটকের দল থিয়েটার ফ্যাক্টরি মঞ্চে আনছে নতুন নাটক ‘কমলা রঙের বোধ’। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্মকে  ভিত্তি করে নির্মিত হয়েছে এই নাটক। নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু।

আগামী ৯ মে রাজধানীর মহিলা সমিতির মঞ্চে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী করা হবে। এরপর ১০ ও ১১ মে আরও চারটি প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে।
নাটকটির একটি টেকনিক্যাল শো অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। প্রয়াত নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের স্মৃতির উদ্দেশে নাটকটি নিবেদন করা হবে।

নাটক প্রসঙ্গে নির্দেশক অলোক বসু জানান, ‘জীবনানন্দ দাশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও দেশে তাকে নিয়ে আলোচনা তুলনামূলকভাবে কম। নতুন প্রজন্মের কাছে তাকে আরও পরিচিত করে তুলতেই এই নাটকের পরিকল্পনা। নাটকে আজকের তরুণ প্রজন্মের চোখ দিয়ে দেখা জীবনানন্দের সঙ্গে কবির সময় ও ভাবনার মেলবন্ধন ঘটানো হয়েছে।’
নাটকের গল্প শুরু হয় ১৯৫৪ সালের ১৪ অক্টোবর, যখন কবি ট্রাম দুর্ঘটনার শিকার হন। এরপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২২ অক্টোবর কবি মৃত্যুবরণ করেন। এই ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে কবি নিজের চিন্তার জগতে ফিরে যান, মুখোমুখি হন তার জীবন, স্বপ্ন, কল্পনা, দর্শন ও বাস্তবতার। জীবনানন্দের লিটারারি নোটসের মধ্য দিয়ে আজকের কিছু তরুণ কাব্যপ্রেমী আবিষ্কার করেন কবিকে।

নাটকে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন দিপু মাহমুদ, আরিফ আনোয়ার ও কে এম হাসান। আরও অভিনয় করেন আশা আক্তার, বিপাশা সাইদ, মুনমুন খান, সুভাষ সরকার, আকলিমা আক্তার, শান্তনূর ইহসান দিগন্ত, হাসিবুল হক, মৃন্ময় চৌধুরী, নওরীন পাপড়ি, রবিউল ইসলাম রাজিব, শাইরা, সূর্য, প্রীতমসহ অনেকে।

আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান, কস্টিউম ডিজাইন করেছেন মোহসিনা আক্তার, সংগীতে রয়েছেন রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফিতে আমিনুল আশরাফ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত