আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

গোপন প্রেমিক ও প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান

গোপন প্রেমিক ও প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান

বড় পর্দা, পুরস্কার, সামাজিক বার্তা—সবকিছুতেই তিনি অনায়াসে কথা বলেন। কিন্তু নিজের ভালোবাসার গল্প? সেটি যেন ছিল একেবারেই আড়ালের খাতা। বহু বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার সেই নীরবতা ভাঙলেন নিজেই। জানালেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।

    বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থানরত জয়ার ব্যস্ততা বেশ চরমে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। ছবির প্রচারণায় কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানেই ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া অকপটে বললেন, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নন।’  

প্রেম ও প্রেমিক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে জয়া বলেন, ‘আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন দেন। এই মানসিকতা বিরল।’

 

তবে জীবনের পরবর্তী অধ্যায় বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই তার। স্পষ্ট ভাষায় জয়া বলেন, ‘বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।’

এই অভিনেত্রীর মতে, তার এবং তার সঙ্গীর সম্পর্কের অন্যতম শক্তি হলো গোপনীয়তা। দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া—এসব মিলেই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত