আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

চূড়ান্ত চুক্তিতে ঘাটতি দেখছেন জলবায়ু বিজ্ঞানীরা

চূড়ান্ত চুক্তিতে ঘাটতি দেখছেন জলবায়ু বিজ্ঞানীরা

ছবিঃ এলএবাংলাটাইমস

জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে পর্যায়ক্রমে সরে আসার বিষয়ে ঐকমত্য হওয়াটা একটি ইতিহাস। জাতিসংঘের কনফারেন্স অব পার্টিজ (কপ–২৮) সম্মেলনের ২৮ বছরের ইতিহাসে এই প্রথম এ নিয়ে একমত হলো সদস্যদেশগুলো। এ অর্জনকে বিশ্বনেতাদের অনেকে অভিহিত করেছেন ‘মাইলফলক’ হিসেবে। তবে পুরোপুরি সন্তুষ্ট নন অনেক জলবায়ু বিজ্ঞানী।  

এবারের কপ সম্মেলন শুরু হয় গত ৩০ নভেম্বর। শেষ দিন গত মঙ্গলবার জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে সায় দেয় প্রায় ২০০ দেশ। যদিও সৌদি আরবসহ শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলো এ ধরনের চুক্তির বিরোধিতা করে আসছিল। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য মূলত জীবাশ্ম জ্বালানিকে দায়ী করা হয়ে থাকে।

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ নিয়ে চুক্তিতে অস্পষ্টতা রয়েছে বলে মনে করেন ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার জলবায়ুবিশেষজ্ঞ মাইকেল মান। যেমন চুক্তিতে সুনির্দিষ্ট করে বলা নেই, কত সংখ্যক দেশকে কোন সময়ের মধ্যে এই জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে হবে।

মাইকেল মানের ভাষায়, ‘চুক্তিটি এমন, যেন আপনি আপনার চিকিৎসককে কথা দিচ্ছেন—ডায়াবেটিস ধরা পড়ার পর আপনি ডোনাট (খাবার) খাওয়া ছেড়ে দেবেন। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে চুক্তিতে যে ঘাটতি রয়েছে, তা বিপর্যয়কর।’

কপের নিয়মনীতিতে সংস্কার আনার আহ্বান জানিয়েছেন মাইকেল মান। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলোর বাধার মুখে জলবায়ু রক্ষায় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দিতে হবে সংখ্যাগরিষ্ঠদের। এ ছাড়া ভবিষ্যতে কপ সম্মেলনগুলোয় তেল ব্যবসায়ে জড়িত ব্যক্তিরা যেন সভাপতিত্ব না করতে পারেন, সে বিষয়টিও দেখতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এবারের জলবায়ু সম্মেলনে সভাপতিত্ব করেন সুলতান আল–জাবের। তিনি দেশটির জাতীয় তেল কোম্পানির প্রধান। এ কারণে এবারের সম্মেলনে তাঁর ইতিবাচক ভূমিকা নিয়ে সংশয়ে ছিলেন অনেক পরিবেশবাদী।

ইউনির্ভাসিটি অব ম্যানচেস্টারের জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের অধ্যাপক কেভিন অ্যান্ডারসনও চূড়ান্ত চুক্তিতে ঘাটতি দেখেছেন। তিনি বলেন, ‘চুক্তিতে এমন কিছু বলা হয়নি, তারপরও যদি ২০২৪ সাল থেকে কার্বন নিঃসরণ কমা শুরু করে, সে ক্ষেত্রেও আমাদের ২০৪০ সাল নাগাদ বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। চুক্তিতে ২০৫০ সাল নাগাদ এই জ্বালানির ব্যবহার বন্ধের যে প্রতারণাপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে, তাতে কান দিলে চলবে না।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত