আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

এক মাসের জন্য সীমান্ত বন্ধ করছে ইউরোপীয় ইউনিয়ন

এক মাসের জন্য সীমান্ত বন্ধ করছে ইউরোপীয় ইউনিয়ন


করোনাভাইরাস ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ৩০ দিনের জন্য বাইরে থেকে আসা ভ্রমণকারীদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ইইউভুক্ত ২৬ দেশের পাশাপাশি আইসল্যান্ড, লিচটেনস্টেইন, নরওয়ে ও সুইজারল্যান্ডে এ ব্যবস্থা কার্যকর হবে বলে জানা গেছে। খবর বিবিসির।

তবে যুক্তরাজ্যের নাগরিকরা এ পদক্ষেপের আওতাভুক্ত নন। ইতালি, স্পেন ও ফ্রান্সে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়তে থাকায় কঠোর লকডাউন শুরুর পর এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিল ইইউ।

ইউরোপের নাগরিক, ইইউ নাগরিকদের পরিবারের সদস্য, ইইউভুক্ত দেশের দীর্ঘমেয়াদি বাসিন্দা, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী, পণ্য পরিবহনকারী মানুষ ছাড়া বাকি সবাই ইউরোপীয় ইউনিয়নের এ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

এখন পর্যন্ত সারাবিশ্বে প্রায় দুই লাখ মানুষ করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ২৭১ জন। আর ভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন সাত হাজার ৯৮০ জন।

বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থা ইউরোপের পর্যটনসমৃদ্ধ দেশ ইতালির। সেখানে টানা তিনদিন ধরে প্রতিদিন সাড়ে তিনশ' করে মানুষ মারা যাচ্ছে।

গোটা দেশের মানুষ কার্যত গৃহবন্দি। ইতালির উত্তরাঞ্চলটি এখন বলতে গেলে এক অর্থে মৃত্যুপুরী। হাসপাতালের মর্গে আর লাশ রাখার জায়গা নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত