আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

আশ্রয় আবেদন বেড়েছে ইউরোপীয় ইউনিয়নে

আশ্রয় আবেদন বেড়েছে ইউরোপীয় ইউনিয়নে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় আবেদনের সংখ্যা বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ২৮ শতাংশ বেড়েছে আবেদন। মঙ্গলবার ইইউর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইউএএ) বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ইউনিয়নের ২৭টি দেশ এবং জোটের দুই সহযোগী দেশ সুইজারল্যান্ড ও নরওয়েতে মোট পাঁচ লাখ ১৯ হাজার আশ্রয় আবদেন জমা পড়েছে। সংস্থাটির ধারণা, চলতি বছর দশ লাখ আশ্রয় আবেদন জমা পড়তে পারে। ২০১৫-১৬ সালের পর ইউনিয়নের দেশগুলোতে এটি আবেদনের সর্বোচ্চ রেকর্ড হতে পারে।

২০১৫ সাালে জোটের দেশগুলোতে মোট ১৩ লাখ ৫০ হাজার আবেদন জমা পড়েছিল। আর ২০১৬ সালে এই সংখ্যা ছিল ১২ লাখ ৫০ হাজার। ওই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সিরিয়া থেকে আসা আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়তে থাকায় আশ্রয় আবেদনের সংখ্যা বেড়েছিল।

এরপর ২০১৭ সালে তুরস্কের সাথে শরণার্থী বিষয়ে ইইউ চুক্তির পর আশ্রয় আবেদনের সংখ্যা কমে এসেছিল। সেইসঙ্গে করোনা মহামারির সময়টিতে আশ্রয় আবেদনের সংখ্যা অনেক কম ছিল। এরপর ২০২২ সাল থেকে আবার বাড়তে থাকে এই সংখ্যা।

এদিকে, চলতি বছরের আশ্রয় আবেদনকারীদের মধ্যে এক চতুর্থাংশই সিরিয়া এবং আফগানিস্তান থেকে আসা অভিবাসনপ্রত্যাশী। ভেনেজুয়েলা, কলম্বিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরাও রয়েছেন তালিকায়।

বরাবরের মতো সিরিয়া এবং আফগানিস্তান থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগ জার্মানিতে আশ্রয়ের জন্য আবেদন জমা দিয়েছেন। চলতি বছরের প্রথম ছয় মাসে যতো সিরীয় আশ্রয়ের জন্য আবেদন করেছেন তার ৬২ ভাগই জার্মানিতে।

ইউএএ বলছে, সম্প্রতি ইইউর দেশগুলোতে ইরান এবং রাশিয়া থেকে আসা আশ্রয়প্রার্থীদের সংখ্যা বেড়েছে। চলতি বছর এবং আগামী বছরে ইউরোপের বহিঃসীমান্তে আশ্রয়প্রার্থীদের আগমন বাড়তে বলে ধারণা করছে ইউরোপের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ২০২৩ সালে এবং আগামী বছরে পূর্ব ও সেন্ট্রাল ভূমধ্যসাগরের পথ ধরে ইউরোপের বহিঃসীমান্তে আশ্রয়ের জন্য আসা লোকজনের সংখ্যা বাড়তে পারে। উত্তর আফ্রিকা থেকে ইতালি এবং তুরস্ক থেকে গ্রিস এবং সাইপ্রাসে পৌঁছানোর লক্ষ্যে অভিবাসনপ্রত্যাশীরা এই পথটি ব্যবহার করে থাকেন।

এর আগে, গত মাসে সংস্থাটি বলেছিলে, ২০২৩ সালে ইউরোপে পৌঁছাতে অভিবাসনপ্রত্যাশীরা সেন্ট্রাল ভূমধ্যসাগরের পথটি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। চলতি বছরের প্রথম সাত মাসে এই পথ ধরে আসা মোট ৮৯ হাজার আশ্রয়প্রার্থীকে আটক করা হয়েছে, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় ১১৫ ভাগ বেশি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত