আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

জাপানে বিড়ালছানার চেয়ে সিংহের দাম কম!

জাপানে বিড়ালছানার চেয়ে সিংহের দাম কম!

প্রযুক্তি নির্ভর দেশ জাপান। সেখানকার মানুষের দৈনন্দিন জীবনে সম্পৃক্ত নানা অত্যাধুনিক প্রযুক্তি। এসব সুবিধা পেটে তাদের করতে হচ্ছে বাড়তি খরচ। যার কারণে ঐতিহ্যবাহী বিনোদনের মাধ্যমগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। জাপানের চিড়িয়াখানাগুলোতে ভিড় এক্ষণ তেমন নেই বললেই চলে। বনের রাজা খ্যাত সিংহের প্রতি মানুষের আকর্ষণ কমে গেছে৷

জাপানে কঠোরভাবে বন্যপ্রাণীদের নিয়ন্ত্রণ করা হয়। এ বিষয়ক আইনও বেশ কড়া। তাই সাধারণ মানুষের পক্ষে সহজে সিংহ কেনা সম্ভব নয়৷ কিন্তু জাপানের ‘অ্যাসোসিয়েশন অফ চিড়িয়াখানা ও অ্যাকোয়ারিয়াম' বা যাজা-র প্রায় ৩০০ সদস্য প্রাণী বিক্রি করতে পারে৷ তাদের মাধ্যমে মেরু ভাল্লুক, জনপ্রিয় হাতি আর পান্ডা শাবকের মতো কিছু প্রজাতির চাহিদা সবসময়ই থাকে।

বুনো প্রাণী ব্যবসা প্রতিষ্ঠান রেপ জাপান-এর প্রতিষ্ঠাতা ও প্রাণী ব্যবসায়ী স্যুওশি শিরাওয়া জানান, এখন সিংহ সস্তায় পাওয়া যায়। আগে জাপানের প্রতিটি চিড়িয়াখানা এবং বন্যপ্রাণী পার্কগুলোতে সিংহের চাহিদা আগে অনেক বেশি ছিল। তবে এখন সিংহের জনপ্রিয়তা একদমই নেই৷ প্রাণীগুলো শিশু অবস্থায় সকলের দৃষ্টি আকর্ষণ করলেও বড় হলে শুরু হয় সমস্যা৷ যার কারণে একটি সিংহের মূল্য ১০০,০০০ ইয়েন অর্থাৎ ৮১২ ইউরো বা ৯৬৬ (৮২ হাজার টাকা) ইউএস ডলারের কমও হতে পারে৷

তিনি জানান, বিনামূল্যে সিংহ দিয়ে দেয়ার ঘটনাও রয়েছে জাপানে।

অপরদিকে পোষা প্রাণীর দোকানে একটি বিড়াল ছানার মূল্যও সিংহের দ্বিগুণ। জাপানে একটি বিড়াল ছানা কিনতে ৪০০,০০০ ইয়েন বা ৩,২৪৮ ইউরো পর্যন্ত গুণতে হয়৷

এ প্রসঙ্গে টোকিও ইউনিভার্সিটির পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ কেভিন শর্ট বলেন, সিংহ পোষা ব্যয়বহুল, তাদের খিদে বেশি পায়, তাছাড়া জাপানে মাংসের মূল্য অনেক বেশি৷ সিংহের জন্য প্রয়োজন বড় খাঁচার, বেবি বা সিংহ শাবকরা দর্শকদের কাছে টানতে পারে, তবে প্রাপ্তবয়স্ক সিংহদের প্রতি জাপানীদের আকর্ষণ অনেক কম৷

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এফ

শেয়ার করুন

পাঠকের মতামত