আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

‘প্ল্যানেট নাইনের’ মতো বিশাল গ্রহের সন্ধান

‘প্ল্যানেট নাইনের’ মতো বিশাল গ্রহের সন্ধান



জোতির্বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় বলা হয়েছে, ৩৩৬ আলোকবর্ষ দূরে ‘প্ল্যানেট নাইন’ এর মতো একটি বিশাল গ্রহের সন্ধান পাওয়া গেছে। সৌরজগতের কাছের এই গ্রহকে বলা হয় এইচডি ১০৬৯০৬ বি। এটি আমাদের বৃহত্তম গ্রহ বৃহস্পতির চেয়ে ১১ গুণ বড়। দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে বৃহস্পতিবার এটি প্রকাশিত হয়েছে।

গ্রহটি তারার জুটির চারপাশে একটি কক্ষপথ পূর্ণ করতে ১৫ হাজার বছর সময় লাগে। যদিও ২০১৩ সালে চিলির লাস ক্যাম্পানাস অবজারভেটরিতে ম্যাজেলান টেলিস্কোপ ব্যবহার করে এই গ্রহটির আবিষ্কার করা হয়েছিল। কিন্তু গবেষকরা তখন এর কক্ষপথ নির্ধারণ করতে পারেননি। হাবেল স্পেস টেলিস্কোপ অবশ্য অনেক বছর পর এই গ্রহের গতিবিধির সঠিক পরিমাপ করতে পেরেছে।

বিজ্ঞানীরা এই প্রথম নক্ষত্র থেকে এত দূরে এমন বিশাল গ্রহের চলাচল পরিমাপ করতে পারলেন। এটি এমন একটি গ্রহ যা তার তারা থেকে বিচ্ছিন্ন হিসাবে পরিচিত। গ্রহটি তারাদের থেকে দূরত্বের কারণে অবিশ্বাস্যভাবে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এ কারণে মহাকর্ষীয় টান অনেক দুর্বল। তারার সঙ্গে তুলনা করে গ্রহটি ২১ ডিগ্রি কাত হয়ে দীর্ঘায়িত কক্ষপথ ভ্রমণ করছে। ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের বিশেষজ্ঞ মেজি এনগুইন এক বিবৃতিতে বলেছেন, কীভাবে এই গ্রহটি এতো ঝুঁকির মধ্যে কক্ষপথ প্রদক্ষিণ করছে তা-ই দেখার বিষয়।

উল্লেখ্য প্ল্যানেট নাইন পৃথিবীর চেয়ে প্রায় ন’গুণ বড় একটি গ্রহ। এটি সূর্যকে কেন্দ্র করে এক বার ঘোরে প্রায় ২০ হাজার বছরে। ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা প্রথম এর সম্পর্কে জানতে পারেন।

শেয়ার করুন

পাঠকের মতামত