আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

কবিতা

কবিতা

 

 

এক মেডের গপ্পো
অঞ্জলি দে নন্দী

আমার ফ্ল্যাটের গেট।
কলিং বেল বাজছে।
আমার সিট ছিল সোফা সেট।
সামনে ছুটন্ত, বলন্ত টিভি।
আমি দিল্লীর বাঙালী বিবি।
কর্তা বাইরে বেরোবে বলে সাজছে।
কোন এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে।
রাতে ওখানেই খাবে।
ডিনার সেরে এখানে আসবে ফিরে।
এখন দিনের আলো কমছে ধীরে ধীরে ধীরে।
আমি সোফা থেকে উঠে খুললাম গেট।
এক মলিন শাড়ি নারী।
ও হাতজোড় করে বলল, নমস্তে ম্যাডাম জী!
ও করল মাথা হেঁট।
আমি বললাম, কি দরকার?
ও বলল, বিহার আমার বাড়ি।
কাজের খোঁজে এসেছি। ম্যাডাম জী।
আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আমার দরকার।
কাল থেকে ও আমার বর্তন ও ঘর সাফ করবে।
আর বেকফাস্টেও নিজের পেট ভরবে।
মাইনে দেড় হাজার টাকা মাসে।
আর ছুটি চার দিন।
ও কাজ করতে আসে।
সঙ্গে ওর মেয়েও আসে।
জেনেছি, ওর নাম নীতি।
আর ওর নাম ইতি।
গ্রামে ও খাটত ক্ষেতে।
এভাবেই ওরা পেট রোজ খেতে।
বরটা মরেছে সবে, রেখে গেছে ঋণ।
ধার করে সে দারু খেত হর দিন।
আর বৌ পেটাতো রাতে ফিরে মাটির ঘরে।
ও আমার সঙ্গে চা খায় বসে আমার পায়ের পাশে।
অনেক গল্পও ও করে।
ওর মেয়েটা ক্লাস নাইনে পড়ছিল।
ছাড়িয়ে দিয়ে এখানে এসেছে নিয়ে।
ও তো গ্রামে টিউশনিও করছিল।
বরটা গেল ক্যান্সারে মরে।
ভাসুর-জা আর থাকতে দিল না ঘরে।
দেওরটা বউটাকে গ্রামে রেখে আসে বিয়ে করে।
ও থাকে এখানে, ঘর ভাড়া করে।
এক কলেজে পড়ে।
এই বৌদী গ্রাম থেকে ওর পড়ার খরচ চালাতো।
আবার ওর বউয়েরও খরচ চালাতো।
আর এখনও ও-ই দুজনের খরচ চালায়।
থাকে একসাথে।
দেওরের ভাড়া ঘরে।
দিনে কাজ করে।
শোয় রাতে।
দেওরটা ওকে খুব জ্বালায়।
অত্যাচারও করে।
মারে বড় বৌদিকে, আবার মার খায়ও ওর বউ।
ও, ওর মেয়ে, দেওর ও দেওরের বউ।
সংসার বড়। আর একজনই তো রোজগার করে।
আমি বললাম, মেয়েকে ফের দে স্কুলে ভর্তি করে।
আমি হেল্প করবো,
পড়া দেখিয়ে দব।
ও বলল, খরচ চালাতে পারব না গো ম্যাডাম জী!
গ্রামে তো ও টিউশনি করে
আপন পড়ার খরচ চালাতো। ম্যাডাম জী!
আমি ভাবি,
ও কত মহতী ভাবী।
নিজের বেটির পড়া বন্ধ রেখে
দেবরের পড়ার খরচ করে।
এর কিছুদিন পরে
ওর মেয়েকে আমার এক বান্ধবী নিল ডেকে।
চব্বিশ ঘন্টা তার ঘরে থেকে
সংসারের সব কাজ করতে হবে।
মাসে পাঁচ হাজার টাকা মাইনে
ও চার বেলা খেতে দেবে।
আমি আশ্চর্য হই ভেবে -
এদের ইতিহাস কে আর লেখে কবে?
এরা তো চিরতরেই অপ্রকাশ্যই রবে।
আমরা তো কোনদিনই এদের দিকে ঘুরে চাই নে।
নিজেরদের প্রকাশ করি, আপন সাইনে।
পৃথিবী সেদিন সুখের হবে তবে
যেদিন এরা ফোকাসে রবে।
জানি না কবে সেসুদিনের উদয় হবে?
আমাদের এ জীবন্ত ভবে।

শেয়ার করুন

পাঠকের মতামত