আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন বিমান আটকে দিলো ‘যুদ্ধবিরোধী’ কুমির!

মার্কিন বিমান আটকে দিলো ‘যুদ্ধবিরোধী’ কুমির!

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন বিমান বাহিনীর বিমান আটকে দিলো বিশালাকৃতির একটি কুমির! জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করা একটি KC-135 বিমানের সামনে সটান হাজির হয় একটি দানবাকৃতি কুমির। রানওয়েতে দিব্যি প্লেনের চাকাকে আরামকেদারা বানিয়ে ফেলে সরীসৃপটি। ফলে যাত্রা আটকে যায় জ্বালানিবাহী বিমানটির।

এর পর কুমিরটিকে সেখান থেকে সরানোর জন্য খবর দেওয়া হয় ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনকে। কিন্তু কুমিরটিকে চাকার নিচ থেকে বের করতে কালোঘাম ছুটে যায় কর্মকর্তাদের। দড়ি বেঁধে কোনোমতে বিমানটির চাকার নিচ থেকে বের করে আনা হয় সরীসৃপটিকে। বেশ কিছুক্ষণ ‘যুদ্ধ’ করার পর করার পর বাগে আসে কুমিরটি। ম্যাকডিল বিমান ঘাঁটি থেকে উদ্ধারের পর সেটিকে নিরাপদে পাশের হিলসবরো নদিতে ছেড়ে দেওয়া হয়। মাঝখানে বিরল এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন এয়ার বেজের দুজন অফিসার। সোশাল মিডিয়ায় ভাইরালও হয় ‘যুদ্ধবিরোধী’ কুমিরের কীর্তি।

গোটা ঘটনা এক্স হ্যান্ডেলে তুলে ধরে ম্যাকডিল এয়ার ফোর্সের তরফে জানানো হয়, ‘আমাদের নতুন করালদন্ত এয়ারম্যানকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনকে অসংখ্য ধন্যবাদ।’

ফ্লোরিডার পথেঘাটে কুমিরের দেখা পাওয়া নতুন কোনো ব্যাপার নয়। সেখানকার বিভিন্ন জলাভূমি, হ্রদে প্রায় ১৩ লাখ কুমিরের বাস। মাঝেমধ্যে তারা হানা দেয় শহরের বিভিন্ন অলিগলিতে। ঢুকে পড়ে বাড়ির বাগানেও। কিন্তু বিমানসেনার ঘাঁটিতে এত বড় কুমিরের দেখা পাওয়া খুবই বিরল। তাই ভাইরাল হওয়া ভিডিও দেখে নেটিজেনদের একাংশ কুমিরটিকে ‘যুদ্ধবিরোধী’র তকমা দিয়েছেন। তাদের মত, কুমিরটিকে দেখে মনে হচ্ছে, বিমানটির পথ আটকে সেও শান্তির বার্তা দিচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত