আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কবিতা

কবিতা

 

ভাঙা স্লেট
সৌমেন দাস


পুরানো জিনিসপত্রের ভীড়ে খুঁজে পেলাম,
একটা ভাঙা স্লেটের ফ্রেম!
এক কোণে লেগে আছে নালন্দার মতো কিছু ভাঙা অংশ।
চিনতে পারলাম। এই তো সেদিন, মায়ের বোনা উলের ব্যাগে আনতে আনতে ভেঙে গিয়েছিল!
সে কি কান্না আমার! সারা রাত ঘুম হয়নি!
কত রকম মন্ত্র আওড়ালাম জোড়া লাগাতে।
অবশেষে মায়ের কাছে দৌড়ে গেলাম,
নতুন নেওয়ার বায়নাতে।
দেখলাম মায়ের চোখের কোণে জল,  
মা বললে কষ্ট ক'রে না পড়াশোনা ক'রলে নাকি বড়ো হওয়া যায় না?
তাই ভাঙা স্লেটেই বড়ো হবার স্বপ্ন দেখতে লাগলাম।
ফ্রেমটা নাকের কাছে নিয়ে আসতেই,   
সেই ছেলেবেলার গন্ধগুলো কেমন যেন বন্ধ গুহা থেকে বের হ'তে চাইলো!
কত আওয়াজ ভেসে আসছে...
এই তো! এই তো! সেই আওয়াজ...
"জলের পোকা জলকে যা,
   আমার স্লেট শুকিয়ে যা...!!"
আর এই গন্ধটা তো একদম চেনা,
এটা তো কাছাড়ি স্কুলের মাটির দেওয়ালের গন্ধ!
আর স্লেটের ধারে যেই সর লেগে আছে,
ওটা স্কুলের ধারের পুকুরের!
বাড়াবনের মাষ্টারের হাতে এই স্লেটটা দিতে বড্ড ভয় হতো!
এই বুঝি, স্লেটের কোণার গুতুনি খেলাম!
আর আমাদের রবিঠাকুর, গদাইবাবু,
উনি বেশ মজাদার লোক।
কিন্তু ভয়, কখন "বোষ্টম বাচ্চা" বলে দেয় ডাক!
দিদিমণি, উনি বড্ড ভালো।
তবে রেগে গেলেই, সবই গেলো!
ফ্রেমের উপর একটা কালচে দাগ!
ওটা জল ছবির, ভটুর দোকানের মামাচাটনিতে পাওয়া।
ঐ ভাঙা স্লেটের একটুকরো বাবা কখন সরিয়ে নিয়েছে সংগোপনে।
মালা কাটার বাটালি তে শান দেবার জন্যে!
কত অভিমান ছিল সেদিন, ভেবেছিলাম বাড়ি ছেড়ে চলে যাই!
সে'দিন বুঝিনি একদিন বাড়ি ফিরে আসার জন্য আকুল হবো!
মনের আগল কেমন আলগা হয়ে আসছে,
এই কণা স্লেট নিয়েই ছুটে যেতে ইচ্ছে করছে বৈরাগীদির আমতলায়!
ইচ্ছে ক'রছে দনাইদাদুর দোকানের পাশে কিছু স্বপ্ন কুড়িয়ে আনি!
আবার মন্ত্র পড়ে জোড়া লাগায় সেই ভাঙা স্লেট ...!!!!

শেয়ার করুন

পাঠকের মতামত