আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

স্কুলে খারাপ ছাত্র হয়েও যারা সেরা বিজ্ঞানী

স্কুলে খারাপ ছাত্র হয়েও যারা সেরা বিজ্ঞানী

নানান কারণে স্কুলের পড়ালেখায় ভালো ছিলেন না অনেক বিজ্ঞানী। সেজন্য স্কুল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু তারপর হয়ে উঠেছেন সেরা বিজ্ঞানী।

আলব্যার্ট আইনস্টাইন

শিক্ষক পছন্দ না হওয়ায় প্রাথমিক পর্যায়ের পড়ালেখায় আগ্রহ পাননি আইনস্টাইন। অবশ্য শিক্ষকরা ভেবেছিলেন, শিশু আইনস্টাইনের হয়তো শেখায় আগ্রহ নেই। কিন্তু জার্মানিতে জন্ম নেওয়া বিখ্যাত এই বিজ্ঞানী পরবর্তীতে সুইজারল্যান্ডে গিয়ে কলেজ পর্যায়ে গণিত আর পদার্থবিদ্যায় ভালো গ্রেড পেয়েছিলেন।

ভিলহেল্ম কনরাডে র‌্যোয়েনটগেন

এক্স-রে’র এই আবিষ্কারককে একবার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। কারণ, তিনি লেখাপড়া বাদ দিয়ে শিক্ষকের কার্টুন আঁকছিলেন! পরে ভর্তি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেনে র‌্যোয়েনটগেন। ১৯০১ সালে পদার্থবিদ্যায় নোবেল পান। অথচ জার্মানিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে এখন যে নিয়ম, তার সময় যদি সেটি থাকত, তাহলে হয়তো তার বিশ্ববিদ্যালয়ে পড়া কঠিন হতো। কারণ, এখন ভালো বিষয়ে পড়তে হলে স্কুলে ভালো গ্রেড থাকা চাই।

লুই পাস্তুর

ভালো গ্রেড নিয়ে হাইস্কুল পাস করার ইচ্ছায় ফরাসি এই গবেষক একটি শ্রেণি পুনরায় পড়েছিলেন। স্কুলে তার খারাপ করার কারণ ছিল ‘হোমসিকনেস’ অর্থাৎ বাড়ির প্রতি টান। চামড়া ব্যবসায়ীর পরিবারে জন্ম নেওয়া পাস্তুর ভালোভাবে লেখাপড়া শেখার জন্য অল্প বয়সেই বাড়ি ছেড়ে প্যারিসের এক স্কুলে ভর্তি হয়েছিলেন। পরবর্তী জীবনে পাস্তুর টিকা ও সংক্রামক রোগের একজন জগদ্বিখ্যাত গবেষক হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

টমাস এডিসন

ফোনোগ্রাফ, মোশন পিকচার ক্যামেরাসহ অনেক কিছুর আবিষ্কারক এই মার্কিন বিজ্ঞানী বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করেননি। এমনকি তার স্কুল শিক্ষকরা ভেবেছিলেন, এডিসন মেধাবী নন। আসলে তিনি বধির ছিলেন। পরবর্তীতে তার স্কুল শিক্ষিকা মা তার পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন। টেলিগ্রাফার হিসেবে চাকরিজীবন শুরু করা এডিসন পরবর্তীতে বিশ্বের অন্যতম সেরা উদ্ভাবক হয়ে উঠেছিলেন।

জর্জ ইস্টম্যান

বাবা মারা যাওয়ায় পরিবার চালাতে এডিসনের বন্ধু ইস্টম্যানকে স্কুলে পড়াশোনা শেষ না করেই ১৪ বছর বয়সে ব্যবসা শুরু করতে হয়েছিল। বিশ্বখ্যাত কোডাক কোম্পানি তারই তৈরি। ফটো পেপার থেকে শুরু করে রোল ফিল্ম— এসবই ইস্টম্যানের আবিষ্কার।

ভিলহেল্ম ভিয়েন

জার্মান এই বিজ্ঞানীর বেড়ে ওঠা পোল্যান্ডের মাসুরিয়ায়। খারাপ গ্রেডের কারণে তাকে স্কুল ছাড়তে হয়েছিল। পরে তিনি ব্যক্তিগত পর্যায়ে পড়ালেখা শিখে পাশের শহরে গিয়ে আরেক স্কুলে ভর্তি হয়েছিলেন। এরপর বার্লিনে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯১১ সালে পদার্থবিদ্যায় নোবেল পান তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এফ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত