আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

সাহিত্যকর্ম ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত-বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ কর্তৃক আয়োজিত ‘ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি উৎসব-২০২২’ -এ ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিকবি ও লেখক এম মিরাজ হোসেন। গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই স্বর্ণপদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ পবিত্র সরকার। অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান মুঃ নজরুল ইসলাম তামিজি। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য শুভাশিস চক্রবর্তী।

এ প্রসঙ্গে এম মিরাজ হোসেন বলেন, ইন্দিরা গান্ধী শ্রদ্ধেয় মহীয়সী নারী। তাঁর নামে প্রবর্তিত পুরস্কার প্রাপ্তিতে আমি গর্বিত এবং সম্মানিত। পুরস্কারটি আমাকে আগামী দিনে সৃষ্টিশীল কাজে উৎসাহী করবে।

প্রসঙ্গত, পেশাগত জীবনে এম মিরাজ হোসেন বাংলাদেশি একটি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কর্মরত হলেও আদ্যপ্রান্ত তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। গীতিকার হিসেবে বেশ কিছু জনপ্রিয় গান লিখেছেন তিনি। তার মধ্যে কোনাল ও তাহসিনের গাওয়া ‘তুমি কাছে আসবে’, মাহতিম সাকিবের ‘তবু দেখা হোক’, তুহিনের কণ্ঠে ‘তুমি ছাড়া আমি যেমন’ উল্লেখযোগ্য। পাশাপাশি তিনি বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। ইতিমধ্যে তার লেখা তিনটি বই ‘হাওয়ায় ভেসে হাজার মাইল’, ‘আপন নামা’ ও ‘ব্যাখ্যাতীত’ প্রকাশিত হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এফ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত