আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

লেবানন কাউন্টিতে তৈরি হলো ১৫০ ফুট লম্বা স্যান্ডউইচ

লেবানন কাউন্টিতে তৈরি হলো ১৫০ ফুট লম্বা স্যান্ডউইচ

এলএবাংলাটাইমস

বাড়ির বাইরে চটজলদি ক্ষুধা মেটাতে স্যান্ডউইচ, বার্গার ও সচেজের মতো খাবারের উদ্ভব হয়েছে—এমনটাই সাধারণত বলা হয়ে থাকে। অর্থাৎ ভারী খাবারের মতো এসব খাবার খেতে আয়েশ করে বসার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না খেতে বসার বিশেষ কোনো জায়গারও। এসব কারণে চিকিৎসকদের শত বাধা সত্ত্বেও ব্যস্ত নাগরিক জীবনে কাজের ফাঁকে ক্ষুধা মেটানোর অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে স্যান্ডউইচ, বার্গারের মতো ফাস্ট ফুড। তবে সেই স্যান্ডউইচই যদি হয় ১৫০ ফুট দৈর্ঘ্যের, তাহলে চোখতো একটু ছানাবড়া হওয়ারই কথা।

এমন ঘটনাই ঘটেছে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের লেবানন কাউন্টিতে। সম্প্রতি সেখানে একটি মেলায় একদল স্বেচ্ছাসেবক দীর্ঘতম এই স্যান্ডউইচ বানান। এটি বিশেষ ধরনের স্যান্ডউইচ, যা বোলোনিয়া স্যান্ডউইচ নামে পরিচিত। এ ধরনের স্যান্ডউইচ ধূমায়িত ও ট্যাঙ্গি স্বাদের (লেবুর গন্ধ) জন্য বিখ্যাত।

এই স্যান্ডউইচ তৈরির অন্যতম উপাদান হচ্ছে ইতালির বিশেষ ধরনের পনির (প্রোভোলোন চিজ)। ১৫০ ফুট দীর্ঘ স্যান্ডউইচ বানাতে এ ধরনের ৬০০ টুকরা পনির ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ১ হাজার ২০০ টুকরা আধো মিষ্টির উপাদান।

তবে মজার বিষয় হলো, স্যান্ডউইচটি আস্ত রাখা হয়নি; বরং এটির ছোট ছোট আকার দেওয়া হয়েছে। প্রতি ফুট স্যান্ডউইচকে ছয় ভাগ করা হয়েছে। অর্থাৎ ১৫০ ফুটে তৈরি হয়েছে ৯০০ খণ্ড স্যান্ডউইচ। এটি মেলায় আসা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। অর্থাৎ অর্থ খরচ না করেও যে কেউ এই স্যান্ডউইচের স্বাদ নিতে পেরেছেন।

স্বেচ্ছাসেবকেরা এই স্যান্ডউইচ তৈরি করেছেন আর্থিক পৃষ্ঠপোষকতার (স্পনসর) মাধ্যমে। তাঁরা প্রতি ফুট স্যান্ডউইচ তৈরির জন্য পেয়েছেন ১০০ মার্কিন ডলার। অর্থাৎ ১৫০ ফুট স্যান্ডউইচ তৈরির জন্য তাঁরা আর্থিক পৃষ্ঠপোষকতা পেয়েছেন ১৫ হাজার মার্কিন ডলার।

স্যান্ডউইচ বানানোর পর স্পনসরের উদ্বৃত্ত অর্থ ও মেলায় আসা ব্যক্তিদের দেওয়া আর্থিক অনুদান খাদ্যভাণ্ডার হিসেবে কাজ করা লেবানন কাউন্টি ক্রিশ্চিয়ান মিনিস্ট্রিজে দেওয়া হয়েছে। তারা এই অর্থ লেবানন উপত্যকায় খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা মানুষের সাহায্যে ব্যয় করবে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত