আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

পৃথিবীকে বদলে দেওয়া ভাষণ!

পৃথিবীকে বদলে দেওয়া ভাষণ!

একেকটা অক্ষর, একেকটা শব্দ আর সেই শব্দ দিয়ে সাজানো বাক্যের ভেতরে থাকা জমাট আবেগ- এই উপাদানগুলোর পরিপূর্ণ মিশেল যখন ধ্বনিত হয় কোন এক বীরের কন্ঠে, খুব বেশি সময় লাগেনা পুরো পৃথিবীর পাল্টে যেতে। সাধারণ কিছু শব্দ যেন ভিন্নমাত্রার অর্থ খুঁজে পায় দেশপ্রেমীর দীপ্ত চোখের প্রত্যয়ে। বেঁচে থাকে মানুষের জীবনে, পৃথিবীর ইতিহাসে ধ্বংসের আগ মুহূর্ত অব্দি। পৃথিবীতে এখন পর্যন্ত এমন অনেক মঞ্চ তৈরি হয়েছে, তাতে অনেকেই বক্তৃতা দিয়েছেন। তবে সেসব বক্তৃতার মধ্যে থেকে কিছু রয়ে গিয়েছে একেবারেই আলাদা। আর এই আলাদা, অনন্য আর পৃথিবীকে বদলে দেওয়া শক্তিশালী ভাষণগুলোর ভেতর থেকে চলুন দেখে নেই কয়েকটিকে।

১. নারীদের ভোটাধিকার প্রতিষ্ঠার ভাষণ

ভাষণদাতা- সুজান বি. অ্যান্থনি

সময়কাল- ১৮৭৩

চুম্বকাংশ- “ এটা আমরা, সাধারন জনগণ ছিলাম, সাদা পুরুষ কিংবা পুরুষ নাগরিক নয়, কিন্তু আমরা, সংঘকে তৈরিকারী প্রতিটি জনগন ছিলাম। আর আমরা এটা স্বাধীনতার আশীর্বাদ অর্পণ করতে তৈরি করিনি, তাদের নিরাপদ করতে তৈরি করেছি। আমাদের অর্ধেককেই নয়, বরং পুরোটাকে- নারী এবং পুরুষকে! “

যেভাবে পৃথিবীকে পাল্টে দিয়েছিল- বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরাও রাষ্ট্রের প্রদানকৃত অন্যতম অধিকার ভোটাধিকার উপভোগ করে। তবে এমনটা সবসময় ছিলনা। এমন একটা সময় ছিল যখন নারীদের ভোট দেওয়ার অধিকার ছিলনা। ঠিক সেসময়েই প্রথম নারী হিসেবে ভোট প্রদান করেন সুজন আর জরিমানা হয় তার। না! সেই জরিমানা কখনোই দেননি সুজান। বরং, উল্টো ক্ষেপে গিয়ে প্রতিবাদ করেন, সবাইকে নিয়ে সোচ্চার হন। প্রতিষ্ঠিত হয় নারীদের ভোটাধিকার!

২. ১৪ দফা ভাষণ

ভাষণদাতা- রাষ্ট্রপতি উড্রো উইলসন

সময়কাল- ৮ জানুয়ারি, ১৯১৮

চুম্বকাংশ- “ পৃথিবীর প্রত্যেক মানুষই লাভের খাতিরে একে অন্যের অংশীদার, এবং আমাদের দিক দিয়ে এটা বলা যায় যে সেই পর্যন্ত আমাদের সাথে ন্যায়বিচার হবেনা যতক্ষণ পর্যন্ত না আমরা অন্যদের সাথে ন্যায়বিচার করব। “

যেভাবে পৃথিবীকে বদলে দিয়েছিল- পৃথিবীতে এখন অব্দি মোট দুটি বিশ্বযুদ্ধ ঘটে গিয়েছে। আর সেগুলোর প্রথমটি, অর্থ্যাত্ প্রথম বিশ্বযুদ্ধের সময় বেশ বড় ধরনের একটি প্রভাব রাখে আমেরিকার তত্কালীন রাষ্ট্রপতি উড্রো উইলসনের এই ভাষণটি। যতটা না বিশ্বযুদ্ধকে থামিয়ে আমেরিকার অবস্থান পরিষ্কার করতে, তারচাইতেও বেশি তত্কালীন জাতিপুঞ্জ, বর্তমান জাতিসংঘের পূর্বরূপ, গঠনে সাহায্য করে এটি ( হিস্টোরি নিউজ নেটওয়ার্ক )।

৩. আমি স্বপ্ন দেখি

ভাষণদাতা- মার্টিন লুথার কিং, জুনিয়র

সময়কাল- ২৮ আগস্ট, ১৯৬৩

চুম্বকাংশ- “ আমি স্বপ্ন দেখি যে একদিন প্রতিটি উপত্যকা সমুচ্চ হবে, এবং প্রতিটি পাহাড় এবং পর্বত নীচু করে বানানো হবে, এবরো-খেবড়ো স্থানগুলো সমতল বানানো হবে, এবং কুঞ্চিত স্থানগুলো সোজা তৈরি হবে: এবং লর্ডের গুনগাণ প্রকাশ পাবে এবং সবাই সেটা দেখবে। “

যেভাবে পৃথিবীকে বদলে দিয়েছিল- বিশ্বের জন্যে আমেরিকার স্বাধীনতা খুব বড় একটা ব্যাপার। আর এই স্বাধীনতার পেছনে বেশ ভালোরকম হাত ছিল মার্টিন লুথার কিংএর এই ভাষণটির। আমেরিকার জনগনকে স্বাধীনতার মানে আর গনতন্ত্রের মূল কথা বুঝিয়ে বলেন তিনি এই ভাষণের মাধ্যমে।

(নিউজটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন।)

শেয়ার করুন

পাঠকের মতামত