আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ফিটনেস ঠিক রাখতে হাঁটার কিছু নিয়ম

ফিটনেস ঠিক রাখতে হাঁটার কিছু নিয়ম

যারা ওজন নিয়ে খুব চিন্তিত তাদের জন্য হাঁটা খুব ভালো এক্সারসাইজ। পাশাপাশি হাঁটা হাড়ের ঘনত্ব বাড়াতে এবং ক্যানসারসহ অ্যাজমা, ব্রঙ্কাইটিস, আর্থ্রাটিস, অস্টিওপোরোসিসের মতো অসুখের সঙ্গে লড়তেও সাহায্য করে। প্রতিদিন হাঁটলে শরীরে রোগবালাই সহজে বাসা বাঁধতে পারে না। তাই যেকোনো বয়সের মানুষের জন্যই ওয়াকিং এক্সারসাইজ এনে দেবে শারীরিক সুস্থতা। কিন্তু হাঁটারও আছে কিছু নিয়মকানুন। জেনে নিন সেগুলো কী কী।

অন্যান্য ওয়র্কআউটের মতো হাঁটার আগেও শরীরকে ‘ওয়ার্ম আপ’ এবং ‘কুলিং ডাউন’ করতে হবে। এতে হঠাৎ করে আঘাত পাওয়ার সম্ভাবনা কম থাকে কিংবা জয়েন্টে ইনজুরি থেকে রক্ষা পাওয়া যায়।

প্রথমদিকে ৭ থেকে ১০ মিনিট রিল্যাক্স করে হাঁটুন। এরপর কিছু হালকা স্ট্রেচ প্র্যাকটিস করুন। পায়ের সমস্ত পেশিকে ভালোভাবে প্রসারিত করতে হবে। একই ভাবে পিঠের মাসলগুলিও প্রসারিত করুন। প্রয়োজনে একজন ফিটনেস এক্সপার্টের কাছ থেকে পরামর্শ করে জেনে নিন কোন ধরনের স্ট্রেচিং আপনার জন্য উপযুক্ত।

হাঁটার আগে, হাঁটার সময় এবং হাঁটার পর প্রচুর পরিমাণে পানি খাবেন। বিশেষ করে গরমকালে শরীরকে হাইড্রেটেড রাখা খুবই দরকার। ফিটনেস ওয়াকিংয়ের ফলে প্রচুর ঘাম হয়, যার ফলে শরীর থেকে পানি বেরিয়ে যেতে থাকে। তাই শরীরে পানির চাহিদা পূরণ করতে পরিমাণমতো পানি খেতে হবে। দ্রুত হাঁটলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়।

শরীর অত্যাধিক গরম হয়ে গেলে হিট ক্র্যাম্প, হিট স্ট্রোকের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকা খুব জরুরি। হাঁটার সময় কখনোই ঢকঢক করে পানি খাবেন না। অল্প অল্প করে পানি খান। নাহলে মাসল ক্র্যাম্প হতে পারে। এবং শরীরের সঠিক তাপও বজায় থাকবে।

ভরা পেটে হাঁটবেন না। হাঁটার অন্তত দুই ঘণ্টা আগে কিছু না খাওয়াই ভালো। খুব খিদে পেলে হাঁটার আগে হালকা কার্বোহাইড্রেট স্ন্যাক্স, যেমন টোস্ট বা স্যান্ডউইচ খেতে পারেন। এগুলো দ্রুত হজম হয় এবং এনার্জিও প্রদান করে।

হাঁটা শুরু করুন ছোট ছোট স্টেপে এবং ধীরে ধীরে গতি বাড়ান। রানিং ট্র্যাক বা ঘাসের উপর হাঁটতে পারলে সবচেয়ে ভালো হয়। হাঁটার সময় সঠিক শারীরিক ভঙ্গি বজায় রাখুন। সোজা হয়ে দাঁড়ান, পেটের মাসল ভেতর দিকে টানুন। সব সময় মাথা সোজা রেখে হাঁটুন।

হাঁটার সময়টাতে ইচ্ছাকৃতভাবে জোরে জোরে হাত নাড়াবেন। সামনে এবং পেছন দিকে হাত যতোটা সম্ভব তুলুন। কাঁধ পর্যন্ত তুলতে পারলে খুব ভালো হয়। ফিটনেস লেভেল বাড়লে হালকা ওজন নিয়ে হাত বেন্ড করে সুইং করুন।

হাঁটার সময় আরামদায়ক সুতির পোশাক বেছে নিন। পায়ে সাপোর্ট দিতে পারে এমন জুতা নির্বাচন করুন। ঢিলেঢালা জুতা পরে হাঁটলে গতি কমে আসে। আবার অতিরিক্ত নরম জুতাও হাঁটার জন্য উপযোগী নয়। এর পরিবর্তে খুব শক্ত না, আবার খুব নরম না-এমন জুতা পরে হাঁটুন। এর ফলে ব্যথাও কম হবে। আর হাঁটা উপভোগ করুন। কাজের চাপ, ডেডলাইনের চিন্তা ভুলে রিল্যাক্সড মুডে হাঁটুন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত