আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

ডায়াবেটিস কী কারণে হয়?

ডায়াবেটিস কী কারণে হয়?

বর্তমানে অতি পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা ডায়াবেটিস। প্রায় প্রতিটি পরিবারে একজন হলেও ডায়াবেটিস রোগী খুঁজে পাওয়া যাবে। বিশেষত বয়স্কদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। তবে শিশু বা তরুণদের যে ডায়াবেটিস হয় না এমনটা নয়।

 

ডায়াবেটিস এমন একটি স্বাস্থ্য সমস্যা যা কখনো পুরোপুরি সারে না। তবে একে সহজে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই ডায়াবেটিস সম্পর্কে বেশি বেশি আলোচনা ও জনসচেতনতা সৃষ্টি করা জরুরি। এই লক্ষ্যে প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্বজুড়ে ডায়াবেটিস দিবস পালন করা হয়।

 

ডায়াবেটিস কী কারণে হয়?

 

ডায়াবেটিস এক ধরনের স্বাস্থ্য সমস্যা। শরীরে যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপাদন না হলে কিংবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করা না গেলে এই সমস্যা হয়ে থাকে।

বিস্তারিতভাবে বলতে, আমরা যখন কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবার খাই তখন তা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজকে দেহের সব কোষে পৌঁছে দেওয়ার কাজ করে ইনসুলিন নামক হরমোন। এরপর সেই গ্লুকোজ ব্যবহার করে শরীরের কোষগুলো শক্তি উৎপাদন করে। আর সেই শক্তি দিয়েই চলে রোজকার কাজকর্ম। অর্থাৎ, এই গ্লুকোজ কোষে ঠিকমতো না পৌঁছালে আমরা ঠিকমতো কাজ করতে পারব না।

 

কারো ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়। ফলে দেহের কোষে গ্লুকোজ ঠিকমতো পৌঁছাতে পারে না। এতে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। যা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। একারণে ডায়াবেটিস রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়। এতে একসময় শরীরে গ্লুকোজের ঘাটতি দেখা দেয়। কোষগুলো প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে না। ফলে রোগী দুর্বল হয়ে পড়েন।

সময়মতো ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে দেখা দেয় নানা স্বাস্থ্য জটিলতা। আক্রান্ত হয় হৃদপিণ্ড, কিডনি, স্নায়ু, চোখ, রক্তনালির মতো গুরুত্বপূর্ণ সব অঙ্গ।

 

ডায়াবেটিসের লক্ষণ

ডায়াবেটিসের সাধারণ কিছু লক্ষণ হলো

ঘন ঘন প্রস্রাব হওয়া

ক্লান্তি ও অবসাদ লাগা

অল্পতে দুর্বল হয়ে পড়া

অতিরিক্ত পিপাসা লাগা

খিদা বেড়ে যাওয়া

হঠাৎ ওজন হ্রাস

দেহের ছোট-বড় ক্ষত শুকাতে অনেক বেশি সময় লাগা

ব্রণ, ফোঁড়া, খোশ পাঁচড়ার মতো চর্মরোগ দেখা দেওয়া

চোখে কম দেখা

ডায়াবেটিস রোগটিকে কোনোভাবে অবহেলা করা চলবে না। নিয়মিত ব্লাড সুগারের মাত্রা পরীক্ষা করা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার বিকল্প নেই। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত