আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইউরোপ যেতে গিয়ে ৬ মাসে ১,৫০৪ জনের মৃত্যু

ইউরোপ যেতে গিয়ে ৬ মাসে ১,৫০৪ জনের মৃত্যু

চলতি বছর ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যেতে গিয়ে ১,৫০৪ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে টানা পাঁচ বছর ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছতে গিয়ে দেড় হাজারের বেশি লোক মারা গেল বলে সংস্থাটি জানায়।

সংস্থাটির মিসিং মাইগ্র্যান্ট প্রজেক্ট নামের একটি প্রকল্পের সংগৃহীত তথ্যানুসারে, চলতি বছর ভূমধ্যসাগর পথে ইউরোপে যেতে গিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১,৫০৪। এদের সবাই সাগরে নৌকা ডুবিতে মারা গেছেন। এর মধ্যে লিবিয়া থেকে ইতালি যেতে গিয়ে মারা গেছেন ১,১১১ জন। এ ছাড়া, স্পেন যাওয়ার পথে ৩০৪ জন এবং গ্রিস যাওয়ার পথে ৮৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে আইওএম জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের ২৫ তারিখ পর্যন্ত ভূমধ্যসাগরে অভিবাসীপ্রত্যাশীদের ৩০৪টি দুর্ঘটনা ঘটেছে। অথচ ২০১৭ সালে এ দুর্ঘটনার সংখ্যা ছিল ১২৪টি এবং তার আগের তিন বছর মিলে সংখ্যাটি ছিল ২২৪।

চলতি বছর ইউরোপে পৌঁছেছে ৫৫ হাজার একজন। এ সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেক। তবে জনপ্রতি হিসাবে, ২০১৮ সাল ছিল প্রাণহানির দিক থেকে সর্বোচ্চ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত