আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চরম আর্থিক সংকটে ভুগছে জাতিসংঘ : মহাসচিব

চরম আর্থিক সংকটে ভুগছে জাতিসংঘ : মহাসচিব

জাতিসংঘ চরম আর্থিক সংকটে ভুগছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো এক চিঠিতে গুতেরেস এ কথা জানান।

চিঠিতে জাতিসংঘের মহাসচিব লিখেন, ‘নিয়মিত বাজেটে সদস্য রাষ্ট্রগুলো দেরিতে বার্ষিক অর্থ দেওয়ায় এ ধরনের সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক পঞ্জিকাবর্ষে এত তাড়াতাড়ি আমাদের এমন অর্থ সংকট তৈরি হয়নি। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এমনকি আমরা শিগগিরই অর্থশূন্য হয়ে পড়তে পারি।’

জাতিসংঘের সূত্র মতে, চলতি বছরের জুনের শেষের দিকে সদস্য রাষ্ট্রগুলোর দেওয়া চাঁদার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরে একই সময়ে এর পরিমাণ ছিল এক দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।

ওই সূত্র জানায়, ইরাক, মলদোভা, জাপান, লিথুয়ানিয়া ও মেক্সিকো তাদের নির্ধারিত চাঁদা দিয়েছে। কিন্তু ৮১টি রাষ্ট্র এখনো তা দেয়নি।

গুতেরেস চিঠিতে আরও লিখেন, ‘আমি সদস্য রাষ্ট্রগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের চাঁদা পূর্ণাঙ্গভাবে দিতে অনুরোধ জানাচ্ছি। প্রতিষ্ঠানের বর্তমান আর্থিক সংকট দূর করতে তাদের আহ্বান জানাচ্ছি; প্রতিষ্ঠানের সুনামের জন্য যা খুবই জরুরি।’

জাতিসংঘের সদর দফতরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেসের মুখপাত্র স্টেফানে ডুজারিক জানান, জাতিসংঘ সম্পূর্ণরূপে বুঝতে পারে যে, কিছু সদস্য রাষ্ট্র বিভিন্ন অর্থবছরের সময়সীমার মধ্যে কাজ করে। কিন্তু এর আগে এ রকম অর্থসংকট তৈরি হয়নি। এক পঞ্জিকাবর্ষের মাঝামাঝিতে এত দ্রুত জাতিসংঘের অর্থ হ্রাস পায়নি।

ডুজারিক আরও জানান, জাতিসংঘ সদস্য দেশগুলোর চাঁদার ওপর নির্ভরশীল। সংস্থাটির সচিবালয় এখন তাদের ব্যয় কমানোর উপায়ের দিকে নজর দিতে পারে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত