আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আসাম নিয়ে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই : হর্ষবর্ধন

আসাম নিয়ে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই : হর্ষবর্ধন

আসাম পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক ও পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এই কথা বলেন ভাবতীয় দূত।

হর্ষবর্ধন বলেন, সাংবাদিকদের বলেন, ‘আসাম পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

পরে সাংবাদিকদের সড়ক মন্ত্রী বলেন, ‘ভারতীয় হাইকমিশনার আমার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন। তার কাছে জানতে চেয়েছি- আসামে ৪০ লাখ মানুষ নাগরিকত্ব হারিয়েছেন। তিনি বলেছেন, এটা তাদের বিষয়। এটা এখনও চুড়ান্ত কিছু হয়নি। কাউকে বিতাড়িত করা হবে না।’

মন্ত্রী নিজেও ভারতের একটি টিভিতে সেখানকার নেতাদের বক্তব্য লক্ষ্য করেছেন জানিয়ে বলেন, ‘সেখানে তারা পজেটিভলি বলেছেন। এখানে প্রত্যেকের আপিল করার সুযোগ রয়েছে। এখনও এ বিষয়টি প্রাইমারি স্টেইজে আছে।’

ভারতীয় হাইকমিশনার সঙ্গে মাঝে মাঝেই বসা হয় উল্লেখ করে কাদের বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো সড়ক রয়েছে। আমরা কিছু বিআরটিসির গাড়ি পেতে যাচ্ছি। এছাড়া ময়নামতি থেকে সরাইল এবং আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত রাস্তা ফোর লেনে উন্নীত করার বিষয়ে কথা হয়েছে।’

রাষ্ট্রদূত দিল্লিতে হতে যাওয়া গ্লোবাল সামিটের আমন্ত্রণপত্র এনেছেন বলেও জানান মন্ত্রী। এই সামিটটি নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন।

গত মঙ্গলবার রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে নয়, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশেই আসামে নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে বলে জানিয়েছিল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

বিবৃতিতে বলা হয়েছিল, দেশটির উচ্চ আদালতের নির্দেশনা মতেই পুরো বিষয়টি তদারকি করা হচ্ছে, আর এতে সহায়তা করে যাচ্ছে আসাম রাজ্য সরকার। নাগরিকত্ব যাচাই বাছাই প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক স্বার্থ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আসামের বিতর্কিত নাগরিকপঞ্জিতে নিবন্ধনের জন্য আবেদন করেছিল রাজ্যটির ৩ কোটি ২৯ লাখ অধিবাসী। এর মধ্যে ২ কোটি ৮৯ লাখকে চূড়ান্ত নাগরিকত্ব তালিকায় অন্তর্ভূক্ত করে আসাম সরকার। বাদ পড়েন ৪০ লাখ ৭ হাজার ৭০৭ জন। আর এদের সংখ্যাগরিষ্টকেই বাংলাদেশি অভিহিত করে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছে হিন্দুত্ববাদী দল বিজেপি ও আসামের জাতিভিত্তিক ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত