আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিজেদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যকে হুমকি যুক্তরাষ্ট্রের

নিজেদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যকে হুমকি যুক্তরাষ্ট্রের

ইরান ইস্যুতে এবার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। লন্ডনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন বলেছেন, ইরান ইস্যুতে ব্রিটেন যদি প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়ায় তাহলে তাদেরকে ‘ভয়াবহ বাণিজ্যিক পরিণতি’ ভোগ করতে হবে।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত নিবন্ধে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। গত সপ্তাহে ইরানের ওপর ট্রাম্প প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছে তার সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন জনসন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশ ইরান চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে ব্রিটেনকে সম্পর্কচ্ছেদেরও পরামার্শ দিয়েছেন তিনি।

২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত এবং বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার চুক্তি হয়। গত মে মাসে চুক্তিটিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করে নেন ট্রাম্প। তবে ইউরোপীয় দেশগুলো এ চুক্তিতে থাকার পক্ষে অবস্থান নিয়েছে।

জনসন বলেছেন, ‘ আমেরিকা চাপপ্রয়োগ করে যাচ্ছে এবং আমরা যুক্তরাজ্যকে আমাদের পাশে চাই। ২০১৫ সালের ত্রুটিপূর্ণ চুক্তি থেকে সরে আসার এখনই সময়।’

তিনি বলেন, ‘আমরা বৈশ্বিক ব্রিটেনকে তার উল্লেখযোগ্য কূটনীতিক ক্ষমতা ও প্রভাব ব্যবহার এবং আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি যাতে আমরা মিলিতভাবে একটি প্রকৃত সমন্বিত চুক্তি করতে পারি।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত