আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন!

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন!

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের একটি প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনী প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে।

চীনা সেনাবাহিনীর পাইলটরা এসব মার্কিন স্থাপনায় বিমান হামলার লক্ষ্যে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে বলে ধারণা করছে পেন্টাগন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছর ধরে চীন দূরপাল্লার বোমা হামলার সক্ষমতা অঞ্চলের সীমা বাড়িয়ে চলেছে, সংকটপূর্ণ সামুদ্রিক অঞ্চলে অভিযানের অভিজ্ঞতা অর্জন করছে এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘান হানতে প্রশিক্ষণ শুরু করেছে।

‘দ্য অ্যানুয়্যাল রিপোর্ট অন মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপলস রিপাবলিক অব চায়না’ নামের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আগের বছরের তুলনায় চীন সামরিক ক্ষেত্রে কতটা উন্নতি করল, এ প্রতিবেদনে সেটারই উল্লেখ থাকে। প্রতি বছর মার্কিন কংগ্রেসে এ প্রতিবেদনটি জমা দেয় কংগ্রেস।

এ বছরের প্রতিবেদনে আরও বলা হয়, দূরপাল্লার বোমারু বিমানগুলোকে পারমাণবিক সক্ষমতায় উন্নীত করছে চীন। ফলে এই প্রথমবারের মতো চীন স্থল, জল ও আকাশপথে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে যাচ্ছে।

চীনা সামরিক বাহিনীর আধুনিকায়নের বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং কোনো রাখঢাক রাখছেন না। তিনি সরাসরি বলেছেন, চীনের সামরিক বাহিনীর আধুনিকায়ন চান তিনি।

১৬ আগস্ট, বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে পারে চীন।

এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্র তাদের নতুন প্রতিরক্ষা নীতি প্রকাশ করে, যেখানে চীনকে মোকাবিলায় ‘দীর্ঘ কৌশলী লক্ষ্যমাত্রা’ নির্ধারণের কথা জানিয়েছিল দেশটি। যুক্তরাষ্ট্র তখন স্বীকার করেছে, চীনই হতে যাচ্ছে সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিবাদ বেশ কয়েক বছরের পুরোনো। চীন দক্ষিণ চীন সাগরের পুরোটাই নিজেদের বলে দাবি করে। কিন্তু যুক্তরাষ্ট্র তা মানতে নারাজ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত