আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ব্যভিচার অপরাধ নয় : ভারতীয় সুপ্রিম কোর্ট

ব্যভিচার অপরাধ নয় : ভারতীয় সুপ্রিম কোর্ট

ভারতে ব্যভিচার আর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারাকে সর্বসম্মতিক্রমে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।

এনডিটিভির খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ তাদের সিদ্ধান্তে জানায় যে, ১৫৮ বছরের পুরনো আইনটি অসাংবিধানিক এবং সংবিধানের ২১ নম্বর (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার) ও ১৪ নম্বর (সমতার অধিকার) অনুচ্ছেদের পরিপন্থী। দণ্ডবিধির ৪৯৭ ধারা স্পষ্টভাবে বিধিবহির্ভূত এবং নারীর মর্যাদাকে লঙ্ঘন করে।

একই সঙ্গে সর্বোচ্চ আদালত ফৌজদারি কার্যবিধির ১৯৮(১) এবং ১৯৮(২) ধারাকে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই ধারা দুটি অনুযায়ী স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা পুরুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন স্বামী।

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘ব্যভিচারের ঘটনা বিয়ে বিচ্ছেদসহ অন্য দেওয়ানি ইস্যুর ভিত্তি হতে পারে, কিন্তু এটা ফৌজদারি অপরাধ হতে পারে না।’

একজন স্ত্রী তার স্বামীর অস্থাবর সম্পত্তি নয় জানিয়ে দীপক মিশ্র বলেন, ‘আইনের যে কোনো বিধি, যা ব্যক্তির মর্যাদা এবং নারীর সমঅধিকারে প্রভাব ফেলে তা সংবিধানের কোপে পড়বে। এখন বলার সময় এসেছে যে, একজন পুরুষ তার স্ত্রীর মনিব নয়। এক লিঙ্গের ওপর আরেক লিঙ্গের আইনি সার্বভৌমত্ব অন্যায়।’

অবশ্য সুপ্রিম কোর্ট জানায়, সঙ্গীর ব্যভিচারি সম্পর্কের কারণে অসন্তুষ্ট কেউ নিজের জীবনের ইতি টানলে এবং পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা গেলে, সেই ঘটনা আত্মহত্যায় প্ররোচণা হিসেবে বিবেচিত হতে পারে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত