আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তানে বাসের ১৪ যাত্রীকে গুলি করে হত্যা

পাকিস্তানে বাসের ১৪ যাত্রীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলন্ত বাস থেকে যাত্রীদের নামিয়ে ১৪ জনকে হত্যা করেছেন বন্দুকধারীরা।

প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব হায়দার আলী বলেন, আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরপসের ইউনিফরম পরিহিত বন্দুকধারীর সংখ্যা দুই ডজনের কাছাকাছি হবে।

উপকূলীয় মহাসড়ক মারকানে বাস থামিয়ে গুলি করে ১৪ জনকে হত্যা করেন তারা। এসব যাত্রী চারটি বাসযোগে ওরমারা শহর থেকে বন্দরনগরী করাচিতে যাচ্ছিলেন।

হায়দার আলী বলেন, নিহতদের মধ্যে নৌ কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যও রয়েছেন। নিহতদের সবাই পাকিস্তানের নাগরিক।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়া ল্যাংগভ বলেন, এ হামলার ঘটনায় পূর্ণোদ্যমে তদন্ত শুরু হয়েছে। বন্দুকধারীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের হামলা একেবারে অগ্রহণযোগ্য। হামলায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

কোয়েটায় আত্মঘাতী হামলায় ২০ জন নিহত হওয়ার পর এক সপ্তাহও পার হয়নি। এর মধ্যেই নতুন করে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

আফগান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ। এ ছাড়া বিচ্ছিন্নতাবাদী ও ইসলামপন্থী বিদ্রোহীদের অভয়ারণ্য হচ্ছে এটি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত